ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, সরানো হয়েছে ২ লাখের বেশি মানুষ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুধু ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেই প্রায় ২ লাখ মানুষকে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সেনাবাহিনী মোতায়েন করেছেন। খবর বিবিসির

ফ্রান্সের বোর্দোর কাছাকাছি এলাকায় নতুন করে প্রায় ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গিরন্দ ও লঁদ অঞ্চলে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে।
অন্যদিকে, স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমে তিনটি পৃথক দাবানল একত্রিত হয়ে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়া দমকলকর্মীদের সক্ষমতার বাইরে চলে গেছে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। এ অবস্থায় দেশটির সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে।
স্পেনে এখন পর্যন্ত ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও প্রায় ৪০ হাজার মানুষকে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রিদের আঞ্চলিক প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো একে অঞ্চলটির ইতিহাসের সবচেয়ে ভয়াতহবহ দাবানল বলে উল্লেখ করেছেন। তার ভাষ্য, তীব্র তাপপ্রবাহ, অবিরাম ঝোড়ো হাওয়া এবং একাধিক আগুনের রেখা একত্রিত হয়ে একটি পারফেক্ট স্টর্ম তৈরি করেছে।
জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আগুন মাদ্রিদ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের রোবলেদো দে চাভেলা ও ফ্রেসনেদিয়াস দে লা অলিভা পৌর এলাকার দিকে এগিয়ে যাচ্ছে।
মাদ্রিদের আঞ্চলিক সরকারের জরুরি ব্যবস্থাপনা প্রধান কার্লোস নোভিয়ো বলেন, দাবানল এখন চরম পর্যায়ে রয়েছে এবং এটি নিয়ন্ত্রণ করার সক্ষমতা দমকল বাহিনীর নেই। কিছু এলাকায় আগুনের তীব্রতার কারণে সরাসরি নেভানোর চেষ্টা না করে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগুনের বিস্তার ঠেকাতে স্পেনের সামরিক জরুরি ইউনিট মোতায়েন করা হয়েছে। তাদের প্রধান লক্ষ্য এল এসকোরিয়াল শহরের আশপাশের এলাকা রক্ষা করা।
কর্তৃপক্ষ পাশের আভিলা প্রদেশের বার্গোহন্দো দাবানলের দিকেও নজর রাখছে। আশঙ্কা করা হচ্ছে, সেটিও মাদ্রিদের দাবানলের সঙ্গে একীভূত হতে পারে। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা বলেছেন, দুটি আগুন যাতে একত্রিত না হয়, সে জন্য সম্ভব সবকিছু করা হচ্ছে।
মাদ্রিদ অঞ্চলে এ পর্যন্ত অন্তত ৬ হাজার হেক্টর এবং আভিলা প্রদেশে প্রায় ৯ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। আটটি পৌর এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও কয়েকটি শহরে লকডাউন জারি রয়েছে।
আভিলার ক্ষতিগ্রস্ত এলাকা এল তিয়েম্বলোর মেয়র আর্তুরো ভারাস গনসালেস বলেন, মাত্র আধা ঘণ্টার মধ্যে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এটি ছিল ভয়াবহ।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, দেশবাসী একটি অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তিনি সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এবং শনিবার ক্ষতিগ্রস্ত এলাকার জরুরি সমন্বয় কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।
আভিলার বার্গোহন্দো দাবানলের ঘটনায় একজনকে গ্রেপ্তার এবং আরেকজনকে জিজ্ঞাসাবাদ করছে স্পেনের সিভিল গার্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষেধাজ্ঞা চলাকালে ভারী যন্ত্রপাতি ব্যবহারের অবহেলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলে গিরন্দ ও লঁদ অঞ্চলের প্রায় ২ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার ভোরে বোর্দোর উপকণ্ঠের চারটি শহর সাঁ-মেদার-আঁ-জাল, সাঁ-জ্যঁ দিইয়াক, মার্তিনিয়া-সুর-জাল এবং সাঁ-ওবাঁ দ্য মেডক থেকে সতর্কতামূলকভাবে প্রায় ৫৮ হাজার ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।
স্থানীয় প্রশাসন গিরন্দের দাবানলকে এক্সএক্সএল অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করেছে। এতে ইতোমধ্যে ১৯ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং প্রায় ৮০টি বাড়িঘর ধ্বংস হয়েছে।
জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপ থেকেও সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক মানুষ নৌকায় করে এলাকা ত্যাগ করেন। সারা বছর এখানে প্রায় ৮ হাজার মানুষের বসবাস থাকলেও গ্রীষ্মের ছুটির মৌসুমে জনসংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে যায়।
ফায়ার সার্ভিস প্রধান মার্ক ভারমেউলেন বলেন, ২০২২ সালের ভয়াবহ দাবানলের চেয়েও এবার পরিস্থিতি গুরুতর। দীর্ঘ খরার কারণে আগুন রাতভর ছড়িয়ে পড়ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.