আপনি পড়ছেন

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি বিমান হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের দাবি, চলতি মাসের শুরুতে গোপন অভিযানে দেশ দুটি তাদের যুদ্ধবিমান দিয়ে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়। তবে এ অভিযোগ ইতোমধ্যে অস্বীকার করেছে কুয়েত। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রথমবারের মতো ইরানে সরাসরি সামরিক অভিযান চালিয়েছে বাহরাইন-কুয়েত
ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান

সূত্রগুলোর দাবি, হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গুরুত্বপূর্ণ সহায়তা দেয়। লক্ষ্যবস্তুর গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি আক্রমণকারী যুদ্ধবিমানগুলোর আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখে দেশটি।

মার্কিন হামলার পর কয়েক সপ্তাহ ধরে ইরান বাহরাইন ও কুয়েতে পাল্টা হামলা চালিয়ে আসছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থাকায় সেগুলোকে লক্ষ্যবস্তু করছে তেহরান। এমন পরিস্থিতিতে বাহরাইন ও কুয়েতের কথিত এই হামলাকে ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর সামরিক সমন্বয়ের নতুন ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

তবে প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আল-জেইন আল-সাবাহ এ দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। এমনকি প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতিও দেয়নি।

অন্যদিকে বাহরাইন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌপথ উন্মুক্ত রাখার পক্ষে। একই সঙ্গে কুয়েত ও বাহরাইনের ওপর ইরানি হামলার নিন্দা জানিয়ে দেশ দুটির নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে আবুধাবি।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় আরব দেশগুলো এখন কঠিন নিরাপত্তা সংকটে পড়েছে। একদিকে ইরানের ক্রমবর্ধমান সামরিক চাপ, অন্যদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধের অর্থনৈতিক প্রভাব—দুই দিক থেকেই তারা চাপে রয়েছে।

ব্লুমবার্গ ইকোনমিকসের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক দিনা এসফান্দিয়ারি বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় উপসাগরীয় দেশগুলোর জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এতে তারা আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে নিজেদের অবস্থানও ধরে রাখতে পারছে না।

রবিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটির একটি বিদ্যুৎকেন্দ্র ও পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েত এ ঘটনাকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছে।

এদিকে ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি ও বাণিজ্য বড় ধরনের চাপের মুখে পড়েছে। একই সঙ্গে লোহিত সাগরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলায় আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.