আপনি পড়ছেন

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেবল শুরু, এবার বর্তমান সরকারকে বিদায় জানানোর সময় এসেছে।

এবার মোদি সরকারের পতনের ডাক রাহুল গান্ধীর
রাহুল গান্ধী

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার পথে একটি বড় পদক্ষেপ।’ একই সঙ্গে তিনি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তবে তার মতে, আন্দোলনের দুটি গুরুত্বপূর্ণ দাবি এখনো পূরণ হয়নি। একটি হলো শিক্ষার্থীদের প্রতি অবিচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং অন্যটি হলো আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

রাহুল গান্ধী আরও বলেন, কৃষক, শ্রমিক, দরিদ্রসহ যেসব মানুষ এই সরকারের দমন-পীড়নের শিকার হয়েছেন, তাদের সংবিধানসম্মত উপায়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় এগিয়ে আসার সময় এসেছে। এবার এই সরকারকে সরানোর সময় এসেছে। ভয় পাবেন না।

এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্রে জানান, দেশের ঐক্য রক্ষা, শিক্ষার্থীদের আইনি জটিলতা থেকে দূরে রাখা এবং তাদের শিক্ষা ও ভবিষ্যতের স্বার্থ বিবেচনায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আগে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সিজেপি জানায়, সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছিল।

এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরে আয়োজিত সমাবেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তিনি আমাদের ‘তেলাপোকা’ না বললে এই আন্দোলনের জন্মই হতো না।

গত মে মাসে এক শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে কেন্দ্র করেই ‘ককরোচ জনতা পার্টি’ নামে আন্দোলনের সূচনা হয়। পরে তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, মন্তব্যটি বেকার তরুণদের উদ্দেশে নয়, বরং ভুয়া আইন ডিগ্রিধারীদের প্রসঙ্গে করা হয়েছিল। তবে এরই মধ্যে ওই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আন্দোলনের অন্যতম প্রতীকে পরিণত হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.