ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
প্রশ্নফাঁসকে কেন্দ্র করে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভ ও রাজনৈতিক চাপের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। গতকাল শনিবার সামাজিক তিনি পদত্যাগের ঘোষণা দেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয় সামলানোর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুপারিশে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসঙ্গে বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
প্রহ্লাদ যোশী দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একজন জ্যেষ্ঠ বিজেপি নেতা। ৬৪ বছর বয়সী এই রাজনীতিবিদ বিজেপির অভিজ্ঞ সংসদ সদস্য হিসেবে পরিচিত। ২০০৪ সাল থেকে লোকসভায় ধারওয়াদ আসনের প্রতিনিধিত্ব করছেন তিনি।
মোদির অত্যন্ত আস্থাভাজন এই নেতা এর আগে সংসদীয় বিষয় এবং কয়লা ও খনি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলেছেন। বর্তমানে তিনি ভোক্তা অধিকার, খাদ্য ও গণবণ্টন মন্ত্রণালয় এবং নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
১৯৬২ সালের ২৭ নভেম্বর কর্ণাটকের বিজাপুরে এক ঐতিহ্যবাহী ব্রাহ্মণ পরিবারে প্রহ্লাদ যোশী জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে (আরএসএস) যোগ দেন। পরে বিজেপিতে যোগ দেন এবং ১৯৯৬ সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটে।
২০০৪ সালে ধারওয়াদ আসন থেকে প্রথমবারের মতো লোকসভা সদস্য নির্বাচিত হন প্রহ্লাদ যোশী। এরপর থেকে ২০০৯, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালের সাধারণ নির্বাচনে টানা জয়ের মাধ্যমে এই আসন নিজের দখলে রেখেছেন।
শিক্ষা সংস্কার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে বিক্ষোভে গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির যন্তর মন্তর ছিল উত্তাল। মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই বিক্ষোভ দিল্লি ও কলকাতা ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। মোদি সরকার আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান জানালেও সিজেপি ও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবিতে অনড় থাকেন। তীব্র আন্দোলনের মুখে অবশেষে গতকাল শনিবার পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী।
ছাত্র আন্দোলনের মুখে চরম চাপে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ যোশীর রাজনৈতিক জীবনের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তার বর্তমান প্রধান কাজ ভারতের পরীক্ষা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা। সেই সঙ্গে এই সংকটময় সময়ে মন্ত্রণালয়কে সঠিক দিকনির্দেশনা দেওয়া।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.