আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ১৫ দিনের সংঘাতে ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। গতকাল শনিবার আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, গত ৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে এসব হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের
মার্কিন বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান

মোহেব্বির দাবি, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ১৭টি গোয়েন্দা ও অভিযানে ব্যবহৃত ড্রোন, যার মধ্যে আটটি ছিল একেবারে নতুন; একটি শক্তিশালী সুরক্ষিত হ্যাঙ্গারে রাখা এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী (এয়ার রিফুয়েলিং) বিমান।

তিনি বলেন, এসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে অবস্থান করার সময় ধ্বংস করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

আইআরজিসির মুখপাত্র দাবি করেন, সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর পর ইরানের পাল্টা হামলায় দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দেন।

মোহেব্বির ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান করা আটটি স্থানে হামলা চালায়। এর মধ্যে একটি স্থাপনায় থাকা ২০টি আশ্রয়কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আহত মার্কিন সেনার সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত মৃত্যুর সংখ্যার তুলনায় অনেক বেশি। একই সঙ্গে তিনি হামলাস্থলগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে সাংবাদিকরা হতাহতের প্রকৃত চিত্র স্বাধীনভাবে যাচাই করতে পারেন।

হোসেইন মোহেব্বি সতর্ক করে বলেন, যুক্তরাজ্য, উপসাগরীয় দেশগুলো বা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করা অন্য যেকোনো দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে।

তিনি দাবি করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান যুক্তরাজ্যের বিমানঘাঁটি থেকে অভিযান পরিচালনা করেছে। লন্ডন যদি ওয়াশিংটনকে সামরিক সহায়তা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাজ্যও নিশ্চিত ও বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আইআরজিসির মুখপাত্র ইসরায়েলকেও সতর্ক করে বলেন, দেশটি যদি আবার সামরিক অভিযান শুরু করে, তাহলে তেহরান কঠোর পরিণতি ডেকে আনবে।

যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ১৫ দিনের সংঘাতে ১১টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। গতকাল শনিবার আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, গত ৮ থেকে ২২ জুলাইয়ের মধ্যে এসব হামলা চালানো হয়।

মোহেব্বির দাবি, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ১৭টি গোয়েন্দা ও অভিযানে ব্যবহৃত ড্রোন, যার মধ্যে আটটি ছিল একেবারে নতুন; একটি শক্তিশালী সুরক্ষিত হ্যাঙ্গারে রাখা এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ সামরিক পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী (এয়ার রিফুয়েলিং) বিমান।

তিনি বলেন, এসব বিমান যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে মাটিতে অবস্থান করার সময় ধ্বংস করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

আইআরজিসির মুখপাত্র দাবি করেন, সমঝোতা স্মারক লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালানোর পর ইরানের পাল্টা হামলায় দুই শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রকাশিত হতাহতের পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা বলে আখ্যা দেন।

মোহেব্বির ভাষ্য, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান করা আটটি স্থানে হামলা চালায়। এর মধ্যে একটি স্থাপনায় থাকা ২০টি আশ্রয়কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আহত মার্কিন সেনার সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত মৃত্যুর সংখ্যার তুলনায় অনেক বেশি। একই সঙ্গে তিনি হামলাস্থলগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান, যাতে সাংবাদিকরা হতাহতের প্রকৃত চিত্র স্বাধীনভাবে যাচাই করতে পারেন।

হোসেইন মোহেব্বি সতর্ক করে বলেন, যুক্তরাজ্য, উপসাগরীয় দেশগুলো বা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করা অন্য যেকোনো দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে।

তিনি দাবি করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান যুক্তরাজ্যের বিমানঘাঁটি থেকে অভিযান পরিচালনা করেছে। লন্ডন যদি ওয়াশিংটনকে সামরিক সহায়তা অব্যাহত রাখে, তাহলে যুক্তরাজ্যও নিশ্চিত ও বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

আইআরজিসির মুখপাত্র ইসরায়েলকেও সতর্ক করে বলেন, দেশটি যদি আবার সামরিক অভিযান শুরু করে, তাহলে তেহরান কঠোর পরিণতি ডেকে আনবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.