পশ্চিম তীরে বসতি তিনগুণ বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
দখলকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতির আয়তন তিনগুণ বাড়াতে ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ শনিবার এই ঘোষণা দেন। মূলত নাবলুসের দক্ষিণে অবস্থিত ‘ইলি’ নামক বসতিটিকে আরও প্রসারিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসরায়েলি চ্যানেল ১৪-কে স্মোটরিচ জানান, নতুন আবাসন ইউনিটগুলোর মাধ্যমে ইলি বসতির পরিধি আগামী কয়েক বছরে বহুলাংশে বাড়িয়ে হাজার হাজার নতুন বসতি স্থাপনকারীকে থাকার সুযোগ করে দেওয়া হবে। দখলকৃত পশ্চিম তীরের বিনইয়ামিন আঞ্চলিক পরিষদের অধীনে থাকা এই বসতি ছাড়াও ভবিষ্যতে অন্যান্য কৃষি খামার ও বসতি নির্মাণ অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার নিজেদের ইসরায়েলের ইতিহাসেই অন্যতম বসতি-বান্ধব সরকার হিসেবে দাবি করে থাকে। স্মোটরিচ চলতি মাসের শুরুতে জানান, ২০২২ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে এই সরকার দখলকৃত পশ্চিম তীরে ১০৪টি নতুন বসতি এবং ১৬০টি কৃষি বসতি চৌকি অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত পশ্চিম তীরজুড়ে ১৪১টি বসতি এবং ২২৪টি অবৈধ বসতি চৌকিতে প্রায় সাড়ে সাত লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছেন।
ফিলিস্তিনের ‘ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন’ জানায়, ২০২৬ সালের প্রথম অর্ধে ফিলিস্তিনি নাগরিক এবং তাদের সম্পত্তির ওপর ৩,৪৮৮টি হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এর মধ্যে রয়েছে গ্রামে হামলা, অগ্নিসংযোগ, গুলি ও জমি দখলের মতো ঘটনা, যার ফলে ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলছেন, ক্রমাগত বসতি সম্প্রসারণ এবং উগ্র বসতি স্থাপনকারীদের হামলা দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পথ সুগম করছে। এর ফলে জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা মারাত্মকভাবে নস্যাৎ হচ্ছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.