আপনি পড়ছেন

রাশিয়া গ্যাসোলিন রপ্তানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত বাড়াবে। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শনিবার এই তথ্য জানিয়েছেন। উৎপাদক ও অনুৎপাদক উভয় ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

২০২৬ সালের শেষ পর্যন্ত গ্যাসোলিন রপ্তানি বন্ধ রাখবে রাশিয়া
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক

সাইবেরিয়ার ওমস্ক শহরে রুশ সাংবাদিকদের নোভাক জানান, সদর দপ্তরে কর্মকর্তারা গ্যাসোলিন রপ্তানি নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ-কে তিনি বলেন, ‘এর অর্থ হলো বছরের শেষ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বাড়ানো হবে।’

তবে বাজার পরিস্থিতির উন্নতি হলে ডিজেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান এই উপপ্রধানমন্ত্রী। তেল শোধনাগারগুলো যেন অতিরিক্ত সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণের পরিমাণ কমে যাওয়ার মতো সমস্যায় না পড়ে, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হবে। অভ্যন্তরীণ বাজার সুরক্ষিত হওয়ার পর শোধনাগারগুলো পুরোপুরি সচল রাখতে রাশিয়ার জন্য ডিজেল রপ্তানি করা গুরুত্বপূর্ণ হবে বলে তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা বেড়ে যাওয়ায় মস্কো অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে মাঝে মাঝেই বিধিনিষেধ আরোপ করছে। এর আগে এপ্রিল মাসে দেশীয় উৎপাদকদের ওপর গ্যাসোলিন রপ্তানির একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর ছিল। এছাড়া অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বাড়াতে চলতি মাসের শুরুতে ডিজেল রপ্তানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয় রাশিয়া।

নোভাক জানান, জ্বালানি পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে, তবে রাশিয়ার জ্বালানি বাজার পুরোপুরি স্বাভাবিক হয়েছে তা বলার সময় এখনো আসেনি। তিনি বলেন, ‘বিশেষ করে সাইবেরিয়াসহ কিছু অঞ্চলে পরিস্থিতি এখনো বেশ কঠিন।’ তবে এই পরিস্থিতি সাময়িক এবং তা নিরসনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদমাধ্যম ভেস্তির প্রতিবেদন অনুযায়ী, প্রয়োজন হলে কাজাখস্তান থেকে অতিরিক্ত পেট্রোলিয়াম পণ্য রাশিয়ায় সরবরাহ করা হতে পারে বলেও জানিয়েছেন নোভাক।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.