২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই
- Details
- by ২৪ ডেস্ক
২০২৭ সালের হজে গমনেচ্ছুদের জন্য স্বাস্থ্যগত ও বয়সসীমার কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী শিশু এবং জটিল ও সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদের এবার হজে যাওয়ার সুযোগ থাকছে না। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জারিকৃত নতুন নির্দেশনায় এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বছরের ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ই-হজ সিস্টেমের মাধ্যমে আগ্রহীদের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রাথমিক নিবন্ধনের জন্য হজে গমনেচ্ছুদের সাড়ে তিন লক্ষ টাকা জমা দিতে হবে। তবে এই প্রক্রিয়ার আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক। চূড়ান্ত নিবন্ধনের জন্য প্যাকেজের অবশিষ্ট অর্থ চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই নিবন্ধনের সুযোগ থাকছে। সরকারিভাবে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যালয় থেকে নিবন্ধনের সহায়তা পাওয়া যাবে।
হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকা আবশ্যক। ক্যানসার, কিডনি রোগ, হৃদরোগ বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের হজের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারীরাও হজের জন্য ফিটনেস সনদ পাবেন না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.