আপনি পড়ছেন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার (২৬ জুলাই) বেলা ২টা ২৫ মিনিটে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সরকারি বাসভবন ত্যাগ করেন।

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
বঙ্গভবন থেকে বের হচ্ছে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গাড়ি

দুপুরে বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বের হতে দেখা যায়। তার গাড়ির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৮টি যানবাহন ছিল। এ সময় বঙ্গভবনের সামনে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। নিরাপত্তা নিশ্চিতে দুপুর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে তৎপর ছিলেন।

বঙ্গভবন ছাড়ার পর রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত নিজ বাসভবনে ওঠার কথা রয়েছে মো. সাহাবুদ্দিনের। ইতোমধ্যে ওই বাসভবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভবনের নিচতলার অংশে নতুন করে রং করা হয়েছে এবং আসবাবপত্রও পরিষ্কার করা হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ভবনটির পঞ্চম তলার ফ্ল্যাটেই বসবাস করতেন।

সাবেক রাষ্ট্রপতির বাসভবনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।

এদিকে, বঙ্গভবনের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি রাষ্ট্রপতির সরকারি কার্যালয় বঙ্গভবনে অফিস করলেও বসবাস করবেন জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকারের সরকারি বাসভবনে।

গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠান মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই পদত্যাগ করেন এবং বঙ্গভবন ত্যাগ করলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.