আপনি পড়ছেন

অধ্যুষিত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের অব্যাহত সহিংসতার কঠোর নিন্দা জানিয়েছে স্পেন। শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে চলা এই সহিংসতা অবিলম্বে বন্ধের দাবি জানায়। একই সঙ্গে পরিস্থিতি শান্ত করতে এবং এসব হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ফিলিস্তিনে আগ্রাসন বন্ধের তাগিদ, দুই-রাষ্ট্র সমাধানে অটল স্পেন
পশ্চিম তীরে ফিলিস্তিনি মসজিদে ইসরায়েলি দখলদারদের অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত ভবন

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা প্রশ্রয় দেওয়া এবং বসতি সম্প্রসারণের নীতি ইসরায়েলকে অবশ্যই প্রত্যাহার করতে হবে। ফিলিস্তিনের দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে হবে।

বিবৃতিতে দুই-রাষ্ট্র সমাধানের মাধ্যমে সংকট নিরসনে স্পেনের সুদৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, যারা এই সমাধান বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াবে, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে স্পেন কাজ চালিয়ে যাবে।

পশ্চিম তীরে বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি বাহিনী ও দখলদারদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার নাবলুসের কাছে তেল নামক একটি ফিলিস্তিনি শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা যৌথ হামলা চালায়। এতে চার ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি ও ইসরায়েলি সূত্রের তথ্য অনুযায়ী, ওই সংঘাতের সময় গুলির ঘটনায় দুই ইসরায়েলিও নিহত হন।

ঘটনার পর ইসরায়েলি বাহিনী নাবলুস ও এর আশপাশের শহরগুলোতে অবরোধ আরোপ করে। সেখানে ব্যাপক গণগ্রেপ্তার অভিযান চালানোর পাশাপাশি পুরো পশ্চিম তীরজুড়ে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি ঘোষণা করা হয়েছে।

এদিকে রোববারও পশ্চিম তীরের পৃথক দুটি স্থানে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, তুলকারেমের কুর গ্রামের একটি মসজিদ এবং নাবলুসের কুসরা শহরের নির্মাণাধীন আরেকটি মসজিদে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.