পেদ্রো সানচেজ: সামনে এখনো কঠিন সময় রয়েছে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
স্পেনের মাদ্রিদ ও অ্যাভিলা প্রদেশের অধিকাংশ অঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা। আগুন ছড়ানো কিছুটা থামানো গেলেও এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত ও চরম ঝুঁকিতে রয়েছেন।

স্পেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাতভর টানা প্রচেষ্টার পর দাবানলের মূল শিখা ছড়িয়ে পড়া ঠেকানো সম্ভব হয়েছে। সামরিক বাহিনীর জরুরি ইউনিটের সদস্যরা জানান, বর্তমানে কিছু স্থানে সক্রিয় ‘হটস্পট’ রয়ে গেছে, যেগুলো নেভাতে রোববার দিনভর ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু মাদ্রিদ ও অ্যাভিলা মিলেই ইতোমধ্যে ৪৫ হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
কাস্টিল অ্যান্ড লিওন আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট আলফনসো ফার্নান্দেজ মানুয়েকো জানান, মারাত্মক অবহেলার কারণেই এই অবর্ণনীয় অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এই দুর্যোগের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি আইনি প্রক্রিয়ায় যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
অ্যাভিলা এলাকা পরিদর্শনের সময় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চরম সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেন, ‘সামনে এখনো অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে।’ মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোকে জরুরি নাগরিক সুরক্ষা আইনের অধীনে তীব্র ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদের মধ্যে কাস্তেলন অঞ্চলের সিয়েরা দে এস্পাদান ন্যাশনাল পার্কে ছড়িয়ে পড়া আরও একটি দাবানল এখনো সম্পূর্ণ অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। সেখানে আগুনের তীব্রতার কারণে ইতোমধ্যে প্রায় ১৬ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এর আগে শনিবার ভ্যালেন্সিয়া অঞ্চলের মানিসেস শহরের একটি খাদে আগুন ছড়িয়ে পড়লে এক ব্যক্তির মৃত্যু হয়।
স্পেনের পরিবেশগত পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৬ সালে এ পর্যন্ত ৩২টি বড় দাবানলে দেশজুড়ে ১ লাখ ৫২ হাজার ৬৭৮ হেক্টর এলাকা পুড়ে গেছে। অথচ ২০২৫ সালের একই সময়ে মাত্র সাতটি বড় দাবানলে ২৪ হাজার ১৩৩ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা বর্তমান পরিমাণের তুলনায় অনেক কম।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.