আপনি পড়ছেন

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন দাবি করেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে ভূমিকা তদন্তের দাবি এনসিপির
আখতার হোসেন

রবিবার (২৬ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, সাহাবুদ্দিন চুপ্পু শুধু ফ্যাসিবাদের একজন আইকনই নন, তিনি একজন লুটেরা। জুলাইয়ে ঠিক কত জায়গায় তিনি গণহত্যার সঙ্গে শামিল হয়েছিলেন, তা তদন্ত করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন বিষয়ে সাবেক রাষ্ট্রপতির ভূমিকা, বিদেশে সম্পদ অর্জন এবং জুলাই-পরবর্তী ঘটনাপ্রবাহে তার অবস্থান নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে সাবেক রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্যের প্রসঙ্গ তুলে এনসিপির সদস্য সচিব বলেন, এ ঘটনায় তিনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলেই তাদের অভিযোগ।

আখতার হোসেনের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই তারা সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। পরে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও তাকে পদে বহাল রাখা এবং সংসদে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়াকে তিনি সমালোচনা করেন।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবিধানিক দায়িত্ব পালনে সাবেক রাষ্ট্রপতি ব্যর্থ হয়েছেন এবং তার ভূমিকা তদন্তের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে অতীতের বিভিন্ন কর্মকাণ্ড ও সাম্প্রতিক অভিযোগগুলোরও আইনগত তদন্ত দাবি করেন তিনি।

অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.