আপনি পড়ছেন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। কিয়েভের দাবি, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে ছয়জন নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের হোরলিভকা শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে মস্কো। খবর আল জাজিরার

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় শিশুসহ নিহত ১০
হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের চেরনিহিভ শহর। ছবি- রয়টার্স

রাশিয়া রোববার (২৬ জুলাই) রাতভর ইউক্রেনজুড়ে হামলা চালায় বলে দাবি করেছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, দেশটির ওপর সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ, উত্তরাঞ্চলের চেরনিহিভ, দক্ষিণের জাপোরিঝঝিয়া এবং পূর্বাঞ্চলের খারকিভ।

চেরনিহিভে একটি সুপারমার্কেটে রুশ ড্রোন আঘাত হানলে দুজন প্রান হারান। নিহতদের মধ্যে ৯ বছর বয়সী এক শিশুকন্যা রয়েছে। এ হামলায় ২৫ জন আহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘একটি সাধারণ সুপারমার্কেটে অত্যন্ত নির্মম ও নিন্দনীয় ড্রোন হামলা’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, এটি কোনো সামরিক প্রয়োজন ছাড়াই রাশিয়ার পরিকল্পিত সন্ত্রাস।

খারকিভে দিনের বেলায় ড্রোন হামলায় একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র। জাপোরিঝঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানান, রুশ গ্লাইড বোমা হামলায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে শহরটি ব্যাপক গোলাবর্ষণের মুখে রয়েছে।

কিয়েভে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর একটি বহুতল ভবনের সপ্তম ও অষ্টম তলায় আগুন ধরে যায় বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। এ হামলায় শহরে তিনজন আহত হয়েছেন। ইউক্রেনের জরুরি সেবা সংস্থার প্রকাশিত ছবিতে একাধিক যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে।

দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে রুশ হামলায় রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের দুই কর্মী নিহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তা করতে গিয়ে তারা প্রাণ হারান।

এদিকে রাশিয়ার দখলে থাকা হোরলিভকা শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির রাশিয়াপন্থী মেয়র ইভান প্রিখোদকো। পরে তিনি জানান, আরেকটি ইউক্রেনীয় ড্রোন একটি জরুরি সেবার গাড়িতে আঘাত করলে তিনজন চিকিৎসাকর্মী ও আরও একজন বাসিন্দা আহত হন।

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে ইউক্রেনের ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর একদিন আগে মস্কো দাবি করেছিল, আজভ সাগর উপকূলের রাশিয়া-নিয়ন্ত্রিত একটি শহরে ইউক্রেনের হামলায় ১২ জন নিহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া যুদ্ধে মস্কো ও কিয়েভ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে। তবে জাতিসংঘ জানিয়েছে, ২০২৬ সালে দুই দেশেই বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউক্রেনে ১ হাজার ৩৯৬ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৭ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ায় ২৫০ জন নিহত এবং ১ হাজার ৫৯৬ জন আহত হয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.