জেলেনস্কি: পুতিনকে থামানোর মতো যথেষ্ট শক্তিশালী নই আমরা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার সঙ্গে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেন আগের চেয়ে শক্তিশালী হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামানোর জন্য তা যথেষ্ট নয়। নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র উৎপাদন বাড়ানোর পাশাপাশি মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা চালানো হচ্ছে। স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, ‘আমরা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছি, তবে পুতিনকে থামানোর জন্য তা যথেষ্ট নয়।’ ইউক্রেনের দূরপাল্লার হামলার মূল উদ্দেশ্য হলো যুদ্ধের প্রভাব রাশিয়ার ভেতরেও ছড়িয়ে দেওয়া। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমরা এই চ্যালেঞ্জটি রুশদের জন্যও তৈরি করার চেষ্টা করছি, তা না হলে তারা বুঝতে পারবে না যে যুদ্ধ শুধু ইউক্রেনে নয়, সব জায়গায় চলছে।’ তিনি আরও বলেন, ‘এ কারণেই আমরা জবাব দিতে দূরপাল্লার হামলা শুরু করেছি।’
ইউক্রেনের ক্রমবর্ধমান দূরপাল্লার হামলা সক্ষমতা রাশিয়ার জ্বালানি সরবরাহ ও লজিস্টিক ব্যবস্থা ব্যাহত করেছে, যা ক্রেমলিনের ওপর চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক সহায়তার ওপর জোর দিয়ে তিনি আরও কঠোর নিষেধাজ্ঞা এবং অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানান। তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী অংশীদার প্রয়োজন এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ক্ষেত্রে অংশীদারদের আরও কঠোর হতে হবে।’
সেপ্টেম্বরে রাশিয়ার আঞ্চলিক নির্বাচনের পর পুতিন নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি জানান, রাশিয়া আরও তিন থেকে পাঁচ লাখ সেনা সমাবেশের চেষ্টা করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে জেলেনস্কি জানান, ইউক্রেনের জরুরি ভিত্তিতে আরও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রয়োজন। তিনি বলেন, ‘আমাদের যত দ্রুত সম্ভব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার।’ মধ্যপ্রাচ্যের দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ সরে যাওয়ায় এই ঘাটতি আরও প্রকট হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
জেলেনস্কি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাইসেন্সের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি দিতে সম্মত হয়েছেন। তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই উৎপাদন শুরু হতে সময় লাগবে বলে তিনি সতর্ক করেন। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লাইসেন্সকৃত অ্যাস্টার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জেলেনস্কি বলেন, ‘তার সঙ্গে আমাদের ভালো বৈঠক হয়েছে। আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।’
উত্তর কোরিয়া, ইরান ও চীনের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতা গভীর হওয়ার বিষয়ে সতর্ক করেন জেলেনস্কি। তার মতে, উত্তর কোরিয়া রাশিয়ায় ৩০ হাজার সেনা পাঠাতে পারে এবং ইরান অতিরিক্ত ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। এছাড়া স্যাটেলাইট প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে মস্কোর সঙ্গে চীনের সহযোগিতা বেড়েছে বলে তিনি দাবি করেন। যুক্তরাজ্যের নতুন সরকারের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, যৌথ ড্রোন উৎপাদনসহ প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় ইউক্রেন। তিনি বলেন, ‘আমি ব্রিটেনে একটি বড় কারখানা তৈরি করতে চাই এবং নতুন প্রযুক্তি প্রস্তাব করার পাশাপাশি আমাদের অংশীদারদের সঙ্গে তা ভাগ করে নিতে চাই।’
আসন্ন কঠিন শীতকাল এবং রাশিয়ার বড় ধরনের হামলার সম্ভাবনার মুখে ইউক্রেনের সামরিক নেতৃত্বে সাম্প্রতিক রদবদলের পক্ষে অবস্থান নেন জেলেনস্কি। তিনি স্পষ্ট করেন, এমন পরিস্থিতিতে মতবিরোধ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ইউক্রেনের ওপর ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, রাশিয়াকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ইরান এরই মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমি আশা করি তারা এই হামলা বাড়াবে না, তবে আমাদের সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা এই লোকদের বিশ্বাস করতে পারি না, কারণ একেবারে শুরুতে আমাদের পক্ষ থেকে কোনো উসকানি ছাড়াই ইরানিরা অস্ত্র দিয়েছিল।’ নতুন কোনো ফ্রন্ট যেন না খোলে সে বিষয়ে ইউক্রেন সর্বোচ্চ চেষ্টা করছে উল্লেখ করে তিনি জানান, ইরানি ও উত্তর কোরীয়রা এরই মধ্যে তাদের ওপর হামলা চালিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.