আপনি পড়ছেন

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে ওই কমিটিকে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্ট

মঙ্গলবার (২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বিষয়টি তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টে রিট আবেদন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনার নিরপেক্ষ তদন্ত চান। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট টুথপেস্ট বাজার থেকে প্রত্যাহারের আবেদন করা হবে।

গত ২৬ জুলাই রাজধানীর লালমাটিয়ায় এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি সংস্থা এসডো। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত ওই গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের গবেষণাগারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত পরীক্ষায় দেখা যায়, ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। বাকি আটটি নমুনায় এমন কোনো কণা পাওয়া যায়নি।

গবেষণায় আরও উঠে এসেছে, শিশুদের জন্য বাজারজাত করা ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে। এসব নমুনায় প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ১৪০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।

পরীক্ষা করা টুথপেস্টগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত পণ্য ছিল। চার দেশের উৎপাদিত টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশের ২৫টি নমুনার মধ্যে ২২টিতে, ভারতের পাঁচটির মধ্যে একটিতে, থাইল্যান্ডের দুইটির মধ্যে একটিতে এবং ভিয়েতনামের দুইটির দুটিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, পরীক্ষা করা কোনো টুথপেস্টের মোড়ক বা লেবেলে মাইক্রোপ্লাস্টিক বা কৃত্রিম পলিমার ব্যবহারের তথ্য উল্লেখ ছিল না। ফলে ভোক্তারা পণ্যের উপাদান সম্পর্কে অন্ধকারে থাকছেন এবং নিয়ন্ত্রক সংস্থার পক্ষেও এসব পণ্য কার্যকরভাবে তদারকি করা কঠিন হয়ে পড়ছে।

মাইক্রোপ্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বজুড়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের অন্যতম বড় উদ্বেগ হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষকদের মতে, বাংলাদেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে এ ধরনের বৈজ্ঞানিক মূল্যায়ন প্রথমবারের মতো হওয়ায় ভবিষ্যতে নিরাপদ পণ্য নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.