রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে সরকারের ব্যাখ্যা, আগে-পরে অভিযোগে আইনি ব্যবস্থা সম্ভব
- Details
- by ২৪ ডেস্ক
রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালীন সময়ে তিনি আইনের মুখোমুখি না হলেও দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর সংঘটিত কোনো অভিযোগ থাকলে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়মুক্তি দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালীন কোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হন না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব ছাড়ার পর যদি কোনো ধরনের অসদাচরণ বা আইনভঙ্গের অভিযোগ থাকে, সেসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তবে তিনি স্পষ্ট করে জানান, তার এ বক্তব্য নির্দিষ্টভাবে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে উদ্দেশ্য করে নয়; এটি যেকোনো রাষ্ট্রপতির ক্ষেত্রেই প্রযোজ্য একটি সাধারণ আইনি অবস্থান।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করার সরকারের পরিকল্পনা এখনো বহাল রয়েছে। পাশাপাশি কক্সবাজারকে সিটি করপোরেশন ঘোষণার প্রক্রিয়াও এগিয়ে চলছে।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালন করা ৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকার এ বিষয়ে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি। সরকারি চাকরি আইন অনুযায়ী, চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন মনে করলে কোনো কারণ দর্শানো ছাড়াই একজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান জাহেদ উর রহমান।
তিনি বলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য নয়; অতিথি বা পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ পেয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দেবেন কি না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়োজনীয় আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.