বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- Details
- by ২৪ ডেস্ক
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল প্রধান ফটক-২-এ তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রীয় প্রথা অনুযায়ী তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
আনুষ্ঠানিকতা শেষে হাফিজ উদ্দিন আহমদ তার কার্যালয়ে প্রবেশ করে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব তাঁকে বঙ্গভবনের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম, যা রাষ্ট্রীয় প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.