আপনি পড়ছেন

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সংকটের বিষয়টি তুলে ধরে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠিও পাঠান।

গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পাঠানো চিঠিটি মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন কুয়ালালামপুরে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি দ্রুত দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তার বিষয়ে বাংলাদেশকে অবহিত করবেন বলেও জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে মালয়েশিয়া থেকে দ্রুত এলএনজি সরবরাহের সুযোগ আছে কি না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস সরবরাহ বাড়াতে বিকল্প উৎস নিয়েও সরকার কাজ করছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মালয়েশিয়া কবে নাগাদ সহায়তা দিতে পারবে, সে বিষয়ে আনুষ্ঠানিক উত্তর পাওয়ার পরই সম্ভাব্য সময়সীমা জানানো যাবে। এটি একটি প্রক্রিয়াগত বিষয়। তবে দীর্ঘমেয়াদে স্থলভাগে এলএনজি টার্মিনাল নির্মাণই এ সংকটের স্থায়ী সমাধান বলে মনে করছে সরকার।

সাম্প্রতিক গ্যাস সংকটে বাসাবাড়ি, শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে ভোগান্তির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী আবারও জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সংকট কাটাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। সেখানে ভাসমান টার্মিনাল দ্রুত চালুর অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও আরপিজিসিএল যৌথভাবে দিনরাত কাজ করছে এবং প্রধানমন্ত্রীও পুরো পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বন্ধ টার্মিনালটি চালু হলে দৈনিক ৫০ থেকে ৫৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর মধ্যে আগামী সপ্তাহেই প্রায় ২৮ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হতে পারে। পরবর্তী সপ্তাহে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.