চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন গ্রেপ্তার
- Details
- by ২৪ ডেস্ক
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। বুধবার (২৯ জুলাই) সকালে পরিচালিত অভিযানে তার সঙ্গে আরও পাঁচ সহযোগীকেও আটক করা হয়। পুলিশের দাবি, আটক সবাই অস্ত্র ব্যবহারে দক্ষ শুটার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দীর্ঘদিন ধরে নজরদারির পর বিশেষ অভিযানে ইমন ও তার সহযোগীদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের তথ্যমতে, ডেভিড ইমন বিদেশে অবস্থানরত চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদের’ ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রামে সংঘটিত একাধিক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রাণনাশের হুমকির ঘটনায় তার নাম উঠে আসে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন ২০২৫ সালের বাকলিয়ার আলোচিত জোড়া খুন এবং পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বড় সাজ্জাদের সংগঠিত অপরাধচক্রে বর্তমানে মাঠপর্যায়ের নেতৃত্বে রয়েছেন ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান। ছোট সাজ্জাদ কারাগারে যাওয়ার পর তারা চট্টগ্রামে চক্রটির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
পুলিশের ভাষ্য, বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছে। তাদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবি করা হতো। ডেভিড ইমনের গ্রেপ্তারের মাধ্যমে এই অপরাধচক্রের কার্যক্রমে গুরুত্বপূর্ণ আঘাত হানা সম্ভব হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.