আপনি পড়ছেন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলমের নিয়োগ বাতিলসহ মোট ৯ দফা দাবি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছে দলটি।

এমপিও শিক্ষকদের নির্বাচনে সুযোগ বহালের দাবি জামায়াতের
মিয়া গোলাম পরওয়ার

বুধবার (২৯ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল এসব প্রস্তাব উপস্থাপন করে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার প্রস্তাব বৈষম্যমূলক।

তার দাবি, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা না থাকলে স্থানীয় সরকার নির্বাচনে একই শিক্ষকদের প্রার্থী হতে না দেওয়ার যৌক্তিকতা নেই।

তিনি বলেন, বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে এবং কমিশন তা বিবেচনার আশ্বাস দিয়েছে।
জামায়াত স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বর্তমানে দায়িত্ব পালনকারী প্রশাসকদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার দাবিও জানায়।

দলটির মতে, দায়িত্বে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নিলে প্রভাব খাটানোর সুযোগ তৈরি হতে পারে, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

এ ছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানানো হয়। জামায়াতের অভিযোগ, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন ওঠে—এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া নিরপেক্ষতার ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, এর আগে আচরণবিধির খসড়া নিয়ে দেওয়া সাত দফা প্রস্তাবের সঙ্গে নতুন করে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখা এবং অতিরিক্ত সচিবের নিয়োগ বাতিলের দাবি যুক্ত করে মোট ৯ দফা দাবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের স্বাধীন ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার দাবি, স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কমিশনের সিদ্ধান্ত গ্রহণে স্বাধীনতার প্রতিফলন আরও স্পষ্ট হওয়া প্রয়োজন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.