আপনি পড়ছেন

তুরস্কে মানুষের জন্মকালীন গড় আয়ু বেড়ে ৭৮ দশমিক ৫ বছরে দাঁড়িয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী এই গড় আয়ু আগের বছরের ৭৮ দশমিক ১ বছর থেকে বৃদ্ধি পেয়েছে। বুধবার প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যানে এই তথ্য তুলে ধরা হয়।

তুরস্কে মানুষের গড় আয়ু বেড়ে ৭৮.৫ বছর
তুরস্কের একটি ব্যস্ত সড়কে মানুষের ভিড়

টার্কিশ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের (তুর্কস্ট্যাট) সর্বশেষ তথ্য অনুযায়ী, পুরুষদের জন্মকালীন গড় আয়ু ৭৫ দশমিক ৯ বছর এবং নারীদের ৮১ দশমিক ১ বছর। অর্থাৎ, পুরুষদের তুলনায় নারীরা গড়ে ৫ দশমিক ২ বছর বেশি বাঁচেন।

প্রতিবেদনে বলা হয়, শিক্ষাগত যোগ্যতার সঙ্গে মানুষের গড় আয়ু বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। যাদের উচ্চশিক্ষা রয়েছে তারা কম শিক্ষিতদের তুলনায় বেশি দিন বাঁচেন। তথ্য অনুযায়ী, ৩০ বছর বয়সীদের মধ্যে উচ্চ মাধ্যমিকের নিচে পড়াশোনা করা এবং উচ্চশিক্ষা গ্রহণকারীদের গড় আয়ুর পার্থক্য পুরুষদের ক্ষেত্রে ৫ দশমিক ১ বছর এবং নারীদের ক্ষেত্রে ৪ দশমিক ৬ বছর।

তুরস্কে বর্তমানে ১৫ বছর বয়সী একজন কিশোর বা কিশোরী গড়ে আরও ৬৪ দশমিক ৭ বছর বাঁচবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ছেলেদের ক্ষেত্রে এই আয়ু ৬২ দশমিক ১ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ৬৭ দশমিক ৩ বছর। অন্যদিকে ৩০ বছর বয়সীদের গড় অবশিষ্ট আয়ু ৫০ দশমিক ৩ বছর, যার মধ্যে পুরুষদের ৪৭ দশমিক ৮ বছর এবং নারীদের ৫২ দশমিক ৭ বছর।

৫০ বছর বয়সীদের গড় অবশিষ্ট আয়ু ৩১ দশমিক ৩ বছর। পাশাপাশি ৬৫ বছর বয়সীরা গড়ে আরও ১৮ দশমিক ৪ বছর বাঁচতে পারেন। এই বয়সে পুরুষদের তুলনায় নারীরা ৩ দশমিক ৩ বছর বেশি বাঁচবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে জন্মকালীন সুস্থ গড় আয়ুরও একটি হিসাব দেওয়া হয়েছে। কোনো রোগ বা শারীরিক সীমাবদ্ধতা ছাড়া একজন মানুষ গড়ে ৫৮ বছর সুস্থ জীবনযাপন করতে পারেন। সুস্থ গড় আয়ু পুরুষদের ক্ষেত্রে ৫৯ দশমিক ১ বছর এবং নারীদের ক্ষেত্রে ৫৬ দশমিক ৯ বছর। অর্থাৎ, সামগ্রিক গড় আয়ু কম হওয়া সত্ত্বেও নারীদের তুলনায় পুরুষরা ২ দশমিক ২ বছর বেশি সুস্থ জীবন কাটান।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.