গাজা যুদ্ধ: এআইকে প্রভাবিত করতে ইসরায়েলের ৪ কোটি ৬৫ লাখ ডলার ব্যয়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজা যুদ্ধ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্তর নিজেদের পক্ষে আনতে একটি ডিজিটাল প্রচারণা চালিয়েছে ইসরায়েল। ড্রপ সাইট নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই কাজের জন্য দেশটি চার কোটি ৬৫ লাখ ডলার ব্যয় করেছে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটি, ক্লড, জেমিনি ও পারপ্লেক্সিটির মতো এআই প্ল্যাটফর্মগুলোকে প্রভাবিত করতে এই অর্থ ব্যয় করা হয়।

প্রতিবেদনে অভিযোগ করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল এবং তার প্রতিষ্ঠান ক্লক টাওয়ার এক্স ইসরায়েল সরকারের সঙ্গে চার কোটি ৬৫ লাখ ডলারের চুক্তি করে। এই চুক্তির আওতায় তারা ইসরায়েলি আখ্যান প্রচার করতে ওয়েবসাইটগুলোর একটি নেটওয়ার্ক তৈরি করে।
ড্রপ সাইটের উদ্ধৃত নথিতে বলা হয়, ক্লক টাওয়ার এক্স গাজা যুদ্ধ, ইসরায়েলের সামরিক অভিযান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে একাধিক ওয়েবসাইটে শত শত নিবন্ধ প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, সার্চ ইঞ্জিন এবং এআই সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ কনটেন্ট তৈরি করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) তৈরি করা উত্তরগুলোকে প্রভাবিত করাই ছিল এই প্রচারণার লক্ষ্য। এই পদ্ধতিটিকে কখনো কখনো ‘এলএলএম পয়জনিং’ বলা হয়।
ওয়েবসাইটগুলোতে সরাসরি মানুষের প্রবেশাধিকার কম থাকলেও এগুলো মূলত সার্চ ইঞ্জিন এবং এআই প্রশিক্ষণ সিস্টেমের পড়ার জন্য তৈরি করা হয়েছিল।
অ্যালিভিয়া ডটঅর্গ, ফ্যাক্টসিগন্যাল ডটঅর্গ এবং প্যাক্সপয়েন্ট ডটঅর্গ-এর মতো সাইটগুলো যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক সহযোগিতা বৃদ্ধির পক্ষে প্রচার চালিয়েছে। একইসঙ্গে এগুলো গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষে সাফাই গাওয়া, তাদের আচরণের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে চ্যালেঞ্জ করা এবং ইসরায়েলপন্থি দৃষ্টিভঙ্গি তুলে ধরার কাজ করেছে।
ড্রপ সাইট জানায়, কিছু এআই সিস্টেম এরই মধ্যে এই ওয়েবসাইটগুলোর তথ্য উদ্ধৃত করেছে। একটি পরীক্ষায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সামরিক সহযোগিতা নিয়ে করা একটি প্রশ্নের উত্তরে পারপ্লেক্সিটি অ্যালিভিয়া ডটঅর্গ-এর তথ্য ব্যবহার করেছে। এছাড়া মাইক্রোসফটের কোপাইলটও ক্লক টাওয়ার এক্সের সঙ্গে যুক্ত ওয়েবসাইটগুলোর তথ্য উদ্ধৃত করেছে।
এই নেটওয়ার্কের কনটেন্টগুলো কমন ক্রলের মাধ্যমে এআই প্রশিক্ষণের ডেটাসেটে প্রবেশ করেছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের বিকাশকারীরা কমন ক্রল নামের এই প্রধান ওয়েব আর্কাইভটি ব্যবহার করে থাকেন। জানুয়ারি থেকে জুনের মধ্যে ক্লক টাওয়ার এক্সের সঙ্গে যুক্ত ১০টি ওয়েবসাইট কমন ক্রল শত শত বার ক্রল করেছে। এর ফলে এআই-এর তৈরি উত্তরে এগুলোর প্রাধান্য পাওয়ার সম্ভাবনা বেড়েছে।
ডিজিটাল অপতথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান চেক ফার্স্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হার্ভে লেটোকাক্স জানান, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে প্রশিক্ষণের জন্য কমন ক্রল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর ফলে যারা এআই-এর আউটপুট প্রভাবিত করতে চায়, তাদের জন্য এটি একটি প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
তিনি বলেন, ‘এলএলএম প্রশিক্ষণের জন্য ডেটা সায়েন্সের জগতে কমন ক্রল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর মানে হলো, বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের পক্ষে উত্তরগুলোকে প্রভাবিত করতে চায়। কিছু গবেষণায় দেখা গেছে, এই কাজটি করা বেশ সহজ।’
ক্লক টাওয়ারের ওয়েবসাইটগুলো পর্যালোচনা করার পর লেটোকাক্স বলেন, ‘এই ওয়েবসাইটগুলো সম্ভবত ইসরায়েল কি গণহত্যা চালাচ্ছে এমন প্রশ্নগুলোর ক্ষতি নিয়ন্ত্রণে বেশ কার্যকর হতে পারে। কারণ এগুলো ইসরায়েলি আখ্যান সরবরাহ করে, যা চ্যাটবটগুলো বিতর্কের এক পক্ষের প্রতিনিধি হিসেবে পুনরাবৃত্তি করতে পারে।’
গাজা যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি জনসমর্থন তীব্রভাবে কমেছে। প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। রক্ষণশীল এবং ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের মতো যেসব গোষ্ঠী ঐতিহাসিকভাবে ইসরায়েলকে জোরালোভাবে সমর্থন করত, তাদের মধ্যেও এই সমর্থন কমেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.