আইনমন্ত্রী: শেখ হাসিনা দেশে এলে আগে গ্রেপ্তার, পরে আত্মসমর্পণ
- Details
- by ২৪ ডেস্ক
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার ক্ষেত্রে আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণের উদ্দেশ্যে দেশে এলেও প্রয়োজন হলে তার আগেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের (ডিবিএলএ) সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, কোনো ব্যক্তি যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে তিনি দেশে এসে আত্মসমর্পণের অধিকার রাখেন। তবে দেশের সীমানায় প্রবেশের পর আইন যেভাবে নির্দেশ দেয়, সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনার পাসপোর্ট না থাকার বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের আইনগত এখতিয়ারের মধ্যে প্রবেশ করলেই প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে এখনো সরকারের আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। যেহেতু সংসদের পরবর্তী অধিবেশনও নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে, তাই আপাতত বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজন দেখছেন না তিনি।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদার করা হচ্ছে, যাতে আদালতে মামলার চাপ কমে এবং বিচারপ্রার্থীরা দ্রুত সেবা পান।
তিনি বলেন, সাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে, দেশের ২০টি জেলায় ২০২৬ সালের মার্চ থেকে মে পর্যন্ত নির্দিষ্ট কয়েকটি আইনের আওতায় নতুন মামলা আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশের বেশি কমেছে, যা এডিআর কার্যক্রমের ইতিবাচক ফলাফল বলে তিনি উল্লেখ করেন।
সমঝোতা স্মারকের আওতায় ব্লাস্টের সহযোগিতায় ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে পরীক্ষামূলকভাবে কোর্ট প্যারা-লিগ্যাল নিয়োগের মাধ্যমে শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া হবে। এছাড়া ব্র্যাকের সঙ্গে যৌথ উদ্যোগে পেশাদার মধ্যস্থতাকারীদের প্রশিক্ষণ, সনদ প্রদান এবং সফল মধ্যস্থতার আইনগত স্বীকৃতির ব্যবস্থাও করা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.