পাটোয়ারী-সারজিসসহ ১০ জনের বিরুদ্ধে হবিগঞ্জ থানায় অভিযোগ
- Details
- by ২৪ ডেস্ক
হবিগঞ্জে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগটি করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন।
অভিযোগে নাম উল্লেখ করা অন্য ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ পৌর এনসিপির আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফকরুদ্দিন জাকি, মো. আবু হেনা মোস্তফা কামাল, রুহাম গাজী, মাহফুজুর রহমান চৌধুরী, নাহিদুল ইসলাম তারেক, আবু বকর মোহাম্মদ পোলাদ এবং ওয়াদুদ মাহমুদ চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনের প্রধান সড়কে সংঘর্ষ ঘটে। অভিযোগে বলা হয়, শহিদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা সভায় যোগ দিতে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। এ সময় এনসিপি নেতাদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি উসকানিমূলক স্লোগান দিতে দিতে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলায় ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরীর ডান কাঁধে লোহার রডের আঘাতে হাড় ভেঙে যায়। এছাড়া মোজাক্কির হোসেন ইমনের মাথায় ইটের আঘাত লেগে গুরুতর জখম ও রক্তাক্ত হন। হামলাকারীরা আহতদের কাছে থাকা একাধিক আইফোন (আইফোন ১১, ১৩, ১৪ ও ১৫) এবং নগদ অর্থ ছিনিয়ে নেয়।
অভিযোগকারী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বলেন, এনসিপি নেতাকর্মীরা অতর্কিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আমরা হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.