আপনি পড়ছেন

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস স্থাপন ও তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ পাওয়ার ক্ষেত্রে যানবাহনগুলোতে ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের প্রমাণ দেখাতে হবে। বিআরটিএ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী ১ আগস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে। এই সংক্রান্ত সার্বিক নির্দেশনাসংবলিত প্রজ্ঞাপন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন প্রকাশ করেছিল।

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ

নতুন নিয়ম অনুযায়ী গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান বা ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র বিআরটিএ কার্যালয়ে দেখাতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট মোবাইল অ্যাপেও ওই ডিভাইস সচল থাকার তথ্য প্রদর্শন নিশ্চিত করা আবশ্যক। জিপিএস ডিভাইসের যাবতীয় কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় কার্যালয় এবং তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। মূলত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুসরণে এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

আইনি বিধান বজায় রেখে বিআরটিএ জানিয়েছে, জিপিএস সংযোজন পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই কেবল গণপরিবহনের ফাইল অনুমোদন দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে ব্যর্থ হলে যানবাহনগুলো রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন থেকে বঞ্চিত হবে। যাত্রী নিরাপত্তা বৃদ্ধি ও পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখতে বিআরটিএ এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও চালকদের সহযোগিতা চেয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.