আপনি পড়ছেন

চট্টগ্রাম নগরে গ্যাস সংকটের জেরে পাম্পের দীর্ঘ সারিতে কয়েক ঘণ্টা অপচয় হওয়ার বাহানায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। এতে দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি ও বাড়তি খরচের মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি নিতে দীর্ঘ সময় অপেক্ষার কারণে আয় কমে যাওয়ার অজুহাতে গন্তব্যভেদে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা দাবি করছেন চালকেরা।

চট্টগ্রামে গ্যাস সংকটে অটোরিকশায় বাড়তি ভাড়ার নৈরাজ্য, জিম্মি সাধারণ যাত্রী
সিএনজিচালিত অটোরিকশা

নগরের আতুরার ডিপো ও ফয়’স লেকসহ বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে স্বাভাবিক ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাসের চাপ মিলছে না। অটোরিকশাচালকদের অর্ধেকের বেশি কর্মঘণ্টা পাম্পের সারিতে কেটে যাওয়ায় গাড়ির দৈনিক জমা ও সংসার খরচের জোগান দিতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে বলে জানা গেছে।

কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল) সূত্রে পাওয়া তথ্যে জানা যায়, নগরে দৈনিক ৩৫ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র ২১ কোটি ঘনফুট। চাহিদার প্রায় ৪০ শতাংশ ঘাটতি থাকায় নগরের বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে কিংবা চাপ অত্যন্ত কম। ওয়াসা, টাইগারপাস ও ষোলোশহর এলাকার স্টেশনগুলোতে আধা কিলোমিটার পর্যন্ত অটোরিকশার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

একই সংকটের প্রভাবে বাসাবাড়িতেও রান্নার চুলা বন্ধ থাকায় জনদুর্ভোগ তীব্র আকার ধারণ করেছে। নগরের আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা, বহদ্দারহাট ও দক্ষিণ নালাপাড়াসহ প্রায় অর্ধশতাধিক এলাকায় তীব্র আবাসিক গ্যাস সংকট চলছে। সময়মতো রান্না না হওয়ায় বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে ক্ষুধা মেটাতে হচ্ছে অনেক পরিবারকে।

মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের ঘটনার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আশঙ্কাজনকভাবে কমে যায়। ওই টার্মিনালটি সচল করতে কাজ করছেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। পেট্রোবাংলা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত টার্মিনালের মেরামত কাজ চলছে এবং দু-এক দিনের মধ্যে আংশিক সরবরাহ সচল করার চেষ্টা চালানো হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.