বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার জেরে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং জশ কুশনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে উয়েফা। একই সঙ্গে এই পরিকল্পনা সংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ নষ্ট না করার জন্য ইনফান্তিনোকে সতর্ক করা হয়েছে। বাতিল হওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) উদ্যোগের জেরে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ইনফান্তিনো ও কুশনায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি উয়েফার
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

রোববার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, জশুয়া কুশনার, গ্রেগ মাফেই, জেপি মরগান এবং ওপেনইকোনমিক্সকেও চিঠি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। চিঠিতে উয়েফা জানিয়েছে, বাতিল হওয়া ওই উদ্যোগের কারণে তারা সক্রিয়ভাবে আইনি ব্যবস্থা, সালিশি এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানানোর বিষয়টি বিবেচনা করছে।

বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উয়েফা। একই সঙ্গে তারা জানায়, ফিফার বর্তমান নেতৃত্ব ফুটবল সম্প্রদায়ের বিশাল অংশের আস্থা হারিয়েছে।

শনিবার এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বলে, ‘ফিফার বর্তমান নেতৃত্ব শুধু উয়েফারই নয়, বরং ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থা হারিয়েছে।’

উয়েফা আরও জানায়, তাদের সদস্য সংস্থাগুলোর পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের ছোট-বড় অনেক ফেডারেশন ও কনফেডারেশন সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এই প্রস্তাবের বিরোধিতা করে ইনফান্তিনোকে একটি কড়া বার্তা দেওয়ায় ভক্ত, লিগ, ক্লাব, খেলোয়াড়, জাতীয় অ্যাসোসিয়েশন এবং কনফেডারেশনের পাশাপাশি রাজনৈতিক নেতা ও ধারাভাষ্যকারদের ধন্যবাদ জানিয়ে উয়েফা বলে, ‘ফুটবল বিক্রির জন্য নয়।’

আগের সপ্তাহে এই উদ্যোগের কথা ঘোষণার সময় ফিফা জানিয়েছিল, ফিফা ফুটবল এন্টারটেইনমেন্ট (এফএফই) প্রতিষ্ঠার জন্য সম্ভাব্য প্রধান বিনিয়োগকারী হিসেবে জশ কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালকে বেছে নেওয়া হয়েছে। জশ কুশনার হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই।

প্রস্তাবিত এই কনসোর্টিয়ামে আরও যুক্ত রয়েছেন ব্যান ভেঞ্চারসের প্রধান নির্বাহী গ্রেগ মাফেই। তিনি দীর্ঘদিনের একজন মিডিয়া এক্সিকিউটিভ এবং এর আগে ফর্মুলা ওয়ান অধিগ্রহণ ও পরিচালনার সময় লিবার্টি মিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্ভাব্য বিনিয়োগকারীদের খোঁজার এই প্রক্রিয়ায় সমর্থনকারী প্রতিষ্ঠান হিসেবে জেপিমরগান এবং ওপেনইকোনমিক্সের নামও উল্লেখ করেছিল ফিফা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.