এআই কনটেন্টে লেবেল যুক্ত করার বাধ্যবাধকতা ইইউর
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করতে নতুন নিয়ম চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্লকের বিস্তৃত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাক্টের অংশ হিসেবে রোববার থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে প্রযুক্তি কোম্পানিগুলোকে এখন থেকে এআই দিয়ে তৈরি বা পরিবর্তন করা কনটেন্টে লেবেল যুক্ত করতে হবে।

আইনের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী চ্যাটবট এবং অন্যান্য ইন্টারেক্টিভ এআই সিস্টেম সরবরাহকারীদের অবশ্যই ব্যবহারকারীদের জানাতে হবে যে তারা এআইয়ের সঙ্গে কথা বলছেন। ইউরোপীয় কমিশন জানায়, যেসব সিস্টেম কৃত্রিম টেক্সট, ছবি, ভিডিও বা অডিও তৈরি করতে পারে, সেগুলোতে এমন মেশিন-রিডেবল মার্কার যুক্ত করতে হবে যাতে কনটেন্টটি এআই দিয়ে তৈরি কি না তা সহজেই শনাক্ত করা যায়।
জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে ডিপফেক বা এআই-নির্মিত লেখা প্রকাশের ক্ষেত্রে কোম্পানি এবং পেশাদার ব্যবহারকারীদের স্পষ্ট লেবেল দিতে হবে। তবে লেখাটি যদি কোনো মানুষের মাধ্যমে অর্থবহ পর্যালোচনা বা সম্পাদনার মধ্য দিয়ে যায়, তবে এই নিয়ম প্রযোজ্য হবে না। এছাড়া এআই-ভিত্তিক ইমোশন রিকগনিশন বা বায়োমেট্রিক ক্যাটাগরাইজেশন সিস্টেমের আওতায় থাকা ব্যক্তিদেরও বিষয়টি জানাতে হবে।
ইউরোপীয় কমিশন জানায়, মানুষ যা দেখছে, শুনছে বা পড়ছে তা আসল কি না, সেটি যাচাই করার সুযোগ দেওয়াই এই নিয়মের মূল লক্ষ্য। এর মাধ্যমে প্রতারণা, ছদ্মবেশ ধারণ এবং ভুল তথ্যের বিস্তার কমানো সম্ভব হবে।
নতুন আইনে ডিপফেক বলতে এআই দিয়ে তৈরি বা পরিবর্তন করা এমন ছবি, অডিও বা ভিডিওকে বোঝানো হয়েছে, যা বাস্তব মানুষ, বস্তু, স্থান বা ঘটনার মতো দেখতে এবং মিথ্যাভাবে আসল বলে প্রতীয়মান হয়। রাজনীতি, জনস্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ, ভোক্তা নিরাপত্তা, বিজ্ঞান ও সংস্কৃতির মতো বিষয়ে মানুষের তদারকি ছাড়া প্রকাশিত এআই-নির্মিত লেখায় লেবেল থাকা বাধ্যতামূলক। তবে কেবল বানান বা ব্যাকরণ পরীক্ষার মতো সাধারণ সম্পাদনা এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না।
শৈল্পিক, সৃজনশীল, ব্যঙ্গাত্মক এবং কাল্পনিক কাজের ক্ষেত্রে বিশেষ নিয়ম প্রযোজ্য হবে। এসব ক্ষেত্রেও লেবেল দিতে হবে, তবে তা এমনভাবে উপস্থাপন করা যাবে যাতে মূল কাজের সৌন্দর্য নষ্ট না হয়। যারা সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে এআই ব্যবহার করেন, তারা এই আইনের আওতার বাইরে থাকবেন। তবে বাণিজ্যিক বা পেশাদার কাজে নিয়মিত এআই ব্যবহারকারীদের এই নিয়ম মেনে চলতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের বাইরে অবস্থিত কোম্পানিগুলোর এআই সিস্টেমের আউটপুট যদি এই ব্লকের ভেতরে ব্যবহার করা হয়, তবে তাদের ক্ষেত্রেও নিয়মটি প্রযোজ্য হবে।
২ আগস্টের আগে বাজারে আসা জেনারেটিভ এআই সিস্টেমগুলোকে মেশিন-রিডেবল মার্কার যুক্ত করার জন্য ২ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে অন্যান্য নিয়মগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং ২ আগস্টের আগের কনটেন্টে নতুন করে লেবেল যুক্ত করার প্রয়োজন নেই।
জাতীয় বাজার নজরদারি কর্তৃপক্ষ এবং ইইউর এআই অফিস এই নিয়ম বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ১ কোটি ৫০ লাখ ইউরো বা কোম্পানির বিশ্বব্যাপী বার্ষিক টার্নওভারের ৩ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। নিয়ম মানার সুবিধার্থে একটি স্বেচ্ছামূলক আচরণবিধিও অনুমোদন করেছে কমিশন, যেখানে জুলাইয়ের শেষ নাগাদ প্রায় ১৯০টি কোম্পানি স্বাক্ষর করেছে।
ইতোমধ্যে টিকটক, মেটা এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলো এই নিয়ম কার্যকর হওয়ার আগেই এআই লেবেল চালু করেছে। টিকটক জানায়, তারা কনটেন্ট ক্রেডেনশিয়ালস এবং অদৃশ্য ওয়াটারমার্কিংয়ের মতো প্রযুক্তির মাধ্যমে ৩০০ কোটির বেশি ভিডিও ট্যাগ করেছে। মেটা তাদের ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘এআই ইনফো’ লেবেল যুক্ত করছে। অন্যদিকে গুগল ইইউর স্বচ্ছতা চুক্তিতে স্বাক্ষর করেছে এবং সিন্থআইডি ও কনটেন্ট ক্রেডেনশিয়ালস প্রযুক্তি ব্যবহার করে শনাক্তকরণ সিস্টেম তৈরি করছে। তবে কোম্পানিটি সতর্ক করে জানায়, অতিরিক্ত লেবেল ব্যবহারকারীদের পরিষ্কার তথ্য দেওয়ার বদলে বিভ্রান্তি তৈরি করতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.