স্পেনে টিকটক নিষিদ্ধের চিন্তা
টিকটকে শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে প্ল্যাটফর্মটির বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছে স্পেন। একই সঙ্গে দেশটিতে জনপ্রিয় এই যোগাযোগমাধ্যমের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার সম্ভাবনার কথা ভাবছে স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। স্প্যানিশ বার্তা সংস্থা ইফে সোমবার এ খবর প্রকাশ করে।

শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তরে একটি চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। চিঠিতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে স্পেনে টিকটকের সেবা বন্ধের সুপারিশ করা হয়। স্পেনের অলাভজনক সংস্থা ‘মালদিতা ডটইএস’-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে টিকটকে ব্যাপক আকারে শিশুদের যৌন শোষণমূলক কনটেন্টের উপস্থিতি মেলার পর এই উদ্যোগ নেওয়া হলো।
টানা ৩৫ দিনের অনুসন্ধানে সংস্থাটি প্রকাশ্যেই শিশুদের স্পষ্ট যৌন নিপীড়ন সংক্রান্ত অন্তত ১ হাজার ১৮২টি পোস্টের সন্ধান পায়। এসব পোস্টে প্রায় ৪ কোটি ৮০ লাখ ভিউ হয়েছে। গবেষকদের দাবি, টিকটকের নিজস্ব অনুসন্ধান ও কনটেন্ট সুপারিশের অ্যালগরিদমই তাদের এসব উপাদান খুঁজে পেতে পথ দেখিয়েছে।
অনেক ক্ষেত্রে বিক্রেতারা ইমোজি বা পিক্সেল দিয়ে ছবির আপত্তিকর অংশ ঢেকে রাখত এবং সেখানে পুরো ভিডিও বিক্রির বিজ্ঞাপন দিত। কিছু অ্যাকাউন্ট প্রকাশ্যে এসব আপত্তিকর ছবি প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করেছে। আবার কোনো কোনো ক্ষেত্রে শিশুদের সাধারণ ছবি দেখিয়ে ব্যবহারকারীদের এমন গোপন চ্যানেলে নেওয়া হতো, যেখানে নিপীড়নমূলক কনটেন্ট কেনাবেচা বা বিনিময় চলে। পরিস্থিতি তুলে ধরে মালদিতা ডটইএস লিখেছে, ‘এক সময় ইন্টারনেটের অন্ধকার জগতের যেসব কনটেন্ট লুকিয়ে থাকত, তা এখন সবার চোখের সামনে স্পষ্ট।’
অনুসন্ধানের অংশ হিসেবে সংস্থাটি টিকটকের নিজস্ব অভিযোগ ব্যবস্থার মাধ্যমে ৫০টি আপত্তিকর ভিডিও সম্পর্কে কর্তৃপক্ষকে জানায়। তবে টিকটক মাত্র ৫টি ভিডিও সরিয়ে নেয় এবং স্পেনে ১৩টি ভিডিও আটকে দেয়। এছাড়া আপত্তিকর কনটেন্ট পোস্ট করা ২৩১টি অ্যাকাউন্টের মধ্যে তদন্তের শেষ দিন ১৫ অক্টোবর পর্যন্ত ১৩৬টি সক্রিয় ছিল। এমনকি ৪০ লাখেরও বেশিবার দেখা একটি ভিডিও স্পেনে ব্লক করা হলেও মূল অ্যাকাউন্টটি সচল রাখা হয়েছিল।
সংস্থাটির গবেষকরা স্প্যানিশ ভাষার ৭ হাজার ৭০০টিরও বেশি অ্যাকাউন্ট শনাক্ত করেছেন, যেখানে ব্যবহারকারীরা শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট থাকার দাবি করছিল বা তা বিনিময়ের প্রস্তাব দিচ্ছিল। ১৭টি দেশের অপ্রাপ্তবয়স্কদের ৯১টি সরাসরি সম্প্রচার (লাইভস্ট্রিম) পর্যবেক্ষণ করেও উদ্বেগের তথ্য পাওয়া গেছে। বাড়ি বা স্কুল থেকে সরাসরি সম্প্রচারের সময় দর্শকরা শিশুদের অর্থ দিয়ে অনৈতিক ও যৌন প্রকৃতির নানা কাজের প্রস্তাব দেয়। টিকটকের ভার্চ্যুয়াল উপহার ব্যবস্থার মাধ্যমে শিশুদের এই অর্থ দেওয়া হয় এবং সেখান থেকে প্রতিষ্ঠানটিও কমিশন হিসেবে আয় করে।
এই অনুসন্ধানকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন স্পেনের যুব ও শিশু বিষয়ক মন্ত্রী সিরা রেগো। শিশুদের সুরক্ষায় প্ল্যাটফর্মটি কী ব্যবস্থা নিয়েছে তা জানতে তিনি টিকটকের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানান। এছাড়া কনটেন্ট পর্যবেক্ষণ ও অ্যালগরিদমের দুর্বলতা রোধে স্প্যানিশ ও ইউরোপীয় কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ চেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গবেষণা সংস্থাটি ইতিমধ্যে এসব তথ্য-প্রমাণ স্পেনের সাইবার অপরাধ বিভাগের কৌঁসুলিদের কাছে জমা দিয়েছে এবং শিগগিরই আরও তথ্য প্রকাশের কথা রয়েছে। পুরো বিষয়টি নিয়ে আগে থেকেই টিকটকের সঙ্গে যোগাযোগ করা হলেও শিশু সুরক্ষা সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানটি কোনো সুস্পষ্ট জবাব দেয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.