শত্রু দেশের ক্রিপ্টো চুরি করে ধরা পড়লেন এফবিআই কর্মকর্তা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
বিদেশি অ্যাকাউন্টের প্রায় ১০ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করার অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্যাট্রিক স্টিভেন ইয়ারোক নামের ওই কাউন্টার-ইন্টেলিজেন্স কর্মকর্তা নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। সোমবার উন্মোচিত হওয়া আদালতের নথিতে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়।

নথি অনুসারে, শীর্ষ গোপনীয় তথ্যে প্রবেশের অধিকার থাকা ইয়ারোক এফবিআইয়ের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা ব্যবহার করে ওই ডিজিটাল সম্পদের গোপন কি (Key) সংগ্রহ করেন। এরপর প্রায় ১০ থেকে ১২ বার অবৈধ লেনদেনের মাধ্যমে ওই ক্রিপ্টোকারেন্সিগুলো তার ব্যক্তিগত ওয়ালেটে স্থানান্তর করেন। জিজ্ঞাসাবাদে ইয়ারোক বলেন, ‘আমি নিজেই বিষয়টি নিজের হাতে তুলে নিয়েছিলাম।’ শত্রুভাবাপন্ন দেশের সম্পদ বাজেয়াপ্ত করতে এফবিআইয়ের ব্যর্থতা দেখে হতাশ হয়ে তিনি এই পদক্ষেপ নেন বলে দাবি করেন।
তদন্তে আরও বেরিয়ে এসেছে, চুরির পর ইয়ারোক যুক্তরাষ্ট্র ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে ১০ লাখ ডলার পর্তুগালে বা ইউরোপীয় ইউনিয়নে সরিয়ে নেওয়া যায়, সে বিষয়ে তিনি নিয়মিত খোঁজখবর নেন। লিসবনের আইনজীবীদের মাধ্যমে কর শনাক্তকরণ নম্বর সংগ্রহ এবং আগামী সেপ্টেম্বরের জন্য পরিবারের ভ্রমণ টিকিটও বুক করেছিলেন তিনি।
চলতি বছরের শুরুর দিকে কর্তৃপক্ষকে না জানিয়ে জার্মানি ও গ্রেনাডা ভ্রমণের মাধ্যমে তিনি একাধিক নিরাপত্তা নিয়ম লঙ্ঘন করেন। ২৯ জুলাই বিচার বিভাগের এক কর্মীর কাছে নিজের অপরাধ স্বীকার করার পর পুরো বিষয়টি সামনে আসে। বিচার বিভাগের কর্মীর কাছে তিনি বলেন, ‘লজ্জা ও অপরাধবোধ আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল।’
পরবর্তীতে ভার্জিনিয়ার অ্যাশবার্নে ইয়ারোকের বাসভবনে তল্লাশি চালানো হলে তিনি স্বেচ্ছায় ৯ লাখ ২৫ হাজার ৪২৬ ডলারের সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি সরকারের কাছে ফিরিয়ে দেন। চুরির মালামাল এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবহন ও গ্রহণের অভিযোগে বর্তমানে তিনি ফেডারেল মামলার মুখোমুখি হয়েছেন। ২৯ জুলাই তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ৩১ জুলাই এফবিআই থেকে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.