ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহু ও আইজেনকোটের আলোচনা শুরু
ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর তৈরি হওয়া রাজনৈতিক অচলাবস্থা কাটাতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইজেনকোট আলোচনা শুরু করেছেন। সরকার গঠনের লক্ষ্যে শনিবার নেতানিয়াহু একটি জাতীয় ঐকমত্যের আবর্তনশীল সরকার গঠনের প্রস্তাব দেন। সেখানে তিনি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে সম্মতি জানানোর কথা উল্লেখ করেন।

গত অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে উভয় পক্ষই ব্যর্থ হয়। এতে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং আইজেনকোটের চার দলের জোট ৪৮টি আসন লাভ করে। সরকার গঠনের সময়সীমা শেষ হতে আইজেনকোটের হাতে আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে, যার মেয়াদ আগামী ৬ ডিসেম্বর শেষ হবে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘একজন নেতা হিসেবে আমার দায়িত্ব আমাকে সবকিছু পাশে সরিয়ে রাখতে বাধ্য করছে, এমনকি বৃহত্তম দলের নীতিও।’ তিনি আরও যোগ করেন, মেয়াদের শুরুতে আইজেনকোটের ‘প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে’ দায়িত্ব পালনে তার সম্মতি রয়েছে এবং সে সময় তিনি নিজে ‘বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’
সাবেক সেনাপ্রধান আইজেনকোট এই প্রস্তাবের জবাবে নেতানিয়াহুকে ‘প্রকৃত ও দ্রুত আলোচনার’ আমন্ত্রণ জানান। এর আগে শুক্রবার আইজেনকোট অভিযোগ করেছিলেন, ফের নির্বাচনের পরিস্থিতি তৈরি করার লক্ষ্যে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি জোট গঠনের আলোচনায় অচলাবস্থা তৈরি করছে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ জানান, ২৭ অক্টোবরের নির্বাচনের পরবর্তী এক সপ্তাহে তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করেন। পরবর্তীতে তিনি আইজেনকোটকে ২৮ দিনের মধ্যে সরকার গঠনের দায়িত্ব দেন। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট। এরই মধ্যে দুটি দলের সঙ্গে জোট চুক্তি করে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে তিনি কিছুটা অগ্রগতি অর্জন করেন। তবে আরব দলগুলোর সঙ্গে কাজ করার ক্ষেত্রে বিরোধিতা এবং উগ্র-অর্থোডক্স দলগুলোর সঙ্গে সমঝোতায় পৌঁছাতে জটিলতার কারণে তার এই প্রচেষ্টা এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.