আপনি পড়ছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি সেমিনারকে ঘিরে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যাল তিন পক্ষের মারামারি

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে জকসুর কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে সেমিনারস্থলে প্রবেশের চেষ্টা করেন। প্ল্যাকার্ডে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত শেষ করা, অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত ল্যাব সুবিধা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় চিকিৎসক ও টেকনিশিয়ান নিয়োগের দাবি তুলে ধরা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণেরও চেষ্টা করা হয়।

এ সময় প্রবেশমুখে জকসু নেতা-কর্মীদের সঙ্গে শাখা ছাত্রদলের সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরিস্থিতির কারণে জকসুর নেতা-কর্মীরা মিলনায়তনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন।

পরে সেমিনার শেষ হলে শহীদ মিনারের সামনে আবারও ছাত্রদল, জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.