আপনি পড়ছেন

ফিফার প্রস্তাবিত বেসরকারি বিনিয়োগ প্রকল্প বাতিল করাকে দুঃখজনক ও নিন্দনীয় ঘটনাপ্রবাহ বলে আখ্যায়িত করেছেন সংস্থাটির সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম। বেশ কয়েকটি গণমাধ্যমে পাওয়া কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর ওপর ক্রমবর্ধমান চাপের মুখে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এমন অসন্তোষ প্রকাশ্যে এলো।

ফিফা মহাসচিব: ‘ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' প্রকল্প বাতিল হওয়া অত্যন্ত দুঃখজনক
ফিফা বিশ্বকাপ ট্রফি ও অফিসিয়াল ফুটবল

অভ্যন্তরীণ বার্তায় গ্রাফস্ট্রম বলেন, ব্যর্থ হওয়া ‘ফিফা ফুটবল এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্প ঘিরে তৈরি হওয়া বিতর্ক বোঝা এবং তা মেনে নেওয়া কঠিন। তবে চলমান অস্থিরতার মধ্যেও কর্মীদের ফুটবলের সেবায় মনোযোগী থাকার আহ্বান জানান তিনি।

এদিকে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়নবিষয়ক প্রধান আর্সেন ভেঙ্গারও এই বাণিজ্য পরিকল্পনা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সংস্থাটির প্রকাশিত এক বিবৃতিতে ভেঙ্গার জানান, এই কৌশলগত পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত ছিলেন না এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই প্রথম এটি সম্পর্কে জানতে পারেন।

প্রকল্প বাতিলের সিদ্ধান্তকে অত্যন্ত প্রয়োজনীয় উল্লেখ করে ভেঙ্গার বলেন, ‘আমি একটি স্বাধীন ফিফায় বিশ্বাস করি, যা নিষ্ঠা, স্বচ্ছতা ও সততার সঙ্গে আমাদের খেলাকে এগিয়ে নেবে।’

ফিফা ওয়ার্ল্ড কাপ সহ প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক ব্যবস্থাপনার জন্য এফএফই নামে একটি আলাদা সহযোগী প্রতিষ্ঠান গঠন করার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। এতে বাহ্যিক বিনিয়োগকারীদের কাছে সংখ্যালঘু শেয়ার বিক্রির সুযোগ রাখা হয়েছিল। পরিকল্পনাটি বাতিল হওয়ার পর গ্রাফস্ট্রম ও ভেঙ্গারের এমন মন্তব্য ফিফার ভেতরের গৃহদাহকেই স্পষ্ট করে তুলছে।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পর এই সংকট তৈরি হয়। টুর্নামেন্টের বাণিজ্যিক সাফল্য ২০২৭ সালে চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার দৌড়ে ইনফান্তিনোর অবস্থান শক্তিশালী করেছিল। বিতর্ক সৃষ্টির আগে ফিফার ২১১টি সদস্য দেশের মধ্যে ২০০টিরও বেশি দেশ তার পুনর্নির্বাচনকে সমর্থন জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছিল।

তবে জুলাইয়ের শেষের দিকে এফএফইর ২০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রির পরিকল্পনার কথা ঘোষণার পর সেই সমর্থন দ্রুত কমতে থাকে। প্রস্তাবিত এই চুক্তিতে সংস্থাটির আর্থিক মূল্য ধরা হয়েছিল প্রায় ২ হাজার কোটি ডলার।

প্রস্তাবিত বিনিয়োগকারী দলের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের সাবেক শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনারের ভাই জোশ কুশনারের বিনিয়োগ তহবিল ‘থ্রাইভ ইটারনাল’ এবং ব্যান ভেঞ্চার্সের প্রধান নির্বাহী গ্রেগ ম্যাফি অন্তর্ভুক্ত ছিলেন। জেপি মরগান এবং ওপেনইকোনমিক্সও সম্ভাব্য বিনিয়োগকারী খোঁজার কাজে যুক্ত ছিল।

বেশ কয়েকটি মহাদেশীয় ফুটবল কনফেডারেশন এ পরিকল্পনার তীব্র সমালোচনা করে। তাদের মতে, ফিফা তাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার আগে সদস্য দেশগুলোর সঙ্গে যথাযথ আলোচনা করেনি। চতুর্মুখী তীব্র বিরোধিতার মুখে ১ আগস্ট ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব বাতিল করতে বাধ্য হন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.