কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন বুবিস্তা। মরক্কোর ফুটবল ক্লাব আরএস বারকেনে যোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, দুইবারের আফ্রিকান কাপ অব নেশন্স জয়ী ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে আবারও প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আইভরি কোস্ট।

কেপ ভার্দে কোচের পদত্যাগ, আইভরি কোস্টের দায়িত্বে ফের রেনার্ড
কেপ ভার্দোর সাবেক কোচ বুবিস্তা এবং আইভরি কোস্টের বর্তমান কোচ হার্ভে রেনার্ড

৫৬ বছর বয়সী বুবিস্তা কেপ ভার্দেকে বিশ্বকাপে সেরা ৩২ দলের পর্বে নিয়ে গিয়েছিলেন। সেখানে অতিরিক্ত সময়ে শেষ পর্যন্ত টুর্নামেন্টের রানার্সআপ হওয়া আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় দ্বীপরাষ্ট্রটি। ২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ২০২৩ সালের আফ্রিকান কাপ অব নেশন্সেও দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন তিনি। মরক্কোর শীর্ষ লিগের ক্লাব আরএস বারকেনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন বুবিস্তা। তিনি মঈন শাবানির স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি তিউনিসিয়া জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিশ্বকাপের সেরা ৩২-এর পর্বে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর কোচ এমার্স ফায়ের চুক্তি নবায়ন করেনি আইভরি কোস্ট। ফলে দ্বিতীয় মেয়াদে দেশটির ডাগআউটে ফিরছেন ৫৭ বছর বয়সী হার্ভে রেনার্ড। এর আগে ২০১৫ সালে আইভরি কোস্টকে এবং ২০১২ সালে জাম্বিয়াকে আফ্রিকান কাপ অব নেশন্সের শিরোপা জিতিয়েছিলেন তিনি। ২০১৫ সালে আইভরি কোস্ট ছাড়ার পর মরক্কো, সৌদি আরব ও ফ্রান্স নারী দলের দায়িত্ব সামলান তিনি। চলতি বছরের বিশ্বকাপে তিউনিসিয়া দলের দায়িত্বে দুই ম্যাচে ডাগআউটে ছিলেন এই ফরাসি কোচ। খুব শিগগিরই নতুন দায়িত্ব গ্রহণ করতে আবিজানে পৌঁছাবেন তিনি।

বিশ্বকাপে অংশ নেওয়া ১০টি আফ্রিকান দলের মধ্যে বেশ কয়েকটি দেশেই এখন কোচ পরিবর্তনের হিড়িক পড়েছে। সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর সোমবার আলজেরিয়ার সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিদায় নিয়েছেন কোচ ভ্লাদিমির পেটকোভিচ। দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়িয়ে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন ৭৪ বছর বয়সী হুগো ব্রুস। বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর সেনেগাল ফুটবল ফেডারেশন বরখাস্ত করেছে পাপ থিয়াওকে। এছাড়া কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনে কার্লোস কুইরোজের বিদায় নিয়ে আলোচনা চলছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.