প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়াতে গভীর আগ্রহ দেখিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ২৩ বছর বয়সী এই ফুটবলারের জন্য প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত অ্যানফিল্ডের দলটি। তবে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি তাদের এই তারকাকে ছাড়তে প্রায় ১৪৫ মিলিয়ন পাউন্ড দাবি করছে।

১০০ মিলিয়ন পাউন্ডে বারকোলাকে চায় লিভারপুল
ট্রফি হাতে পিএসজির ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা

এর আগে মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ এবং স্ট্রাইকার অ্যালেকজান্ডার ইসাককে কিনতে ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছিল লিভারপুল। গত মৌসুমে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে শেষ করার পর এবার আক্রমণভাগ নতুন করে সাজাতে মনোযোগ দিয়েছে অলরেডরা। লম্বা সময় সফলতার সঙ্গে খেলার পর মোহাম্মদ সালাহ ক্লাব ছেড়েছেন। অন্যদিকে হুগো একিটিকে মারাত্মক চোটের কারণে মাঠের বাইরে থাকায় আক্রমণভাগে একজন নির্ভরযোগ্য উইঙ্গারের চাহিদা তৈরি হয়েছে।

লিভারপুলের নতুন লক্ষ্য বারকোলা দ্রুতগতি, সরাসরি প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি এবং ড্রিবলিংয়ের দারুণ দক্ষতার জন্য পরিচিত। ২০২৩ সালে অলিম্পিক লিওঁ থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর তিনি ইতোমধ্যে তিনটি লিগ ওয়ান, দুটি ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক বড় ট্রফি জিতেছেন। বাঁ উইংয়ে খেলতে পছন্দ করলেও তিনি ডান উইং এবং মাঝমাঠের যেকোনো পজিশনে খেলতে সমান পারদর্শী।

ফুটবল ডেটা অ্যানালিটিক্স সংস্থা অপটার তথ্য অনুযায়ী, সাবেক লিভারপুল উইঙ্গার লুইস দিয়াসের খেলার ধরণ ও দক্ষতার সঙ্গে বারকোলার প্রায় ৭৮ শতাংশ মিল রয়েছে। গত মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের উইঙ্গারদের মধ্যে প্রতিপক্ষের গোলপোস্টে শট নেওয়া ও সুযোগ তৈরির হারে তিনি ছিলেন ওপরের সারিতে। আক্রমণভাগের পাশাপাশি প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার প্রেসিং কৌশলেও তিনি বেশ কার্যকর।

বর্তমানে পিএসজিতে খভিচা কাভারাৎসখেলিয়া এবং দেজিরে দুয়ের উপস্থিতির কারণে বারকোলা সব ম্যাচে পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পাচ্ছেন না। তাই লিভারপুলে এলে তার একাদশে খেলার সুযোগ আরও বাড়বে। তবে এই তরুণ ফরোয়ার্ডের দলবদল ফি নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থকদের এক অংশ তার প্রতিভা নিয়ে আশাবাদী হলেও ট্রান্সফার ফির চড়া দাম নিয়ে প্রশ্ন তুলেছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.