আপনি পড়ছেন

অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবির ও কাফর আকাব শহরে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চরম উত্তেজনা ও কঠোর বিধিনিষেধের মধ্যে শিবিরের মসজিদগুলোতে ফজরের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেরুজালেম গভর্নরেট বুধবার এসব তথ্য উল্লেখ করে বিবৃতি দিয়েছে।

জেরুজালেমের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলা: জারি সান্ধ্য আইন
পূর্ব জেরুজালেমের কাছে কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর সামরিক উপস্থিতি

বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বাহিনী কাফর আকাব শহরের রাস্তায় সান্ধ্য আইন জারি করেছে এবং পুরো এলাকায় বিপুলসংখ্যক সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে। এছাড়া কালান্দিয়া শিবিরের বাসিন্দাদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে একটি বৃহৎ সামরিক অভিযান শুরু করার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী।

অভিযান চলাকালে ইসরায়েলি সেনারা নিহত ফিলিস্তিনি যুবক লাইথ আল-শাওয়ানির বাবাকে গ্রেপ্তার করে। পাশাপাশি শিবিরের কাছে ইসরায়েলি একটি সামরিক যান এক ফিলিস্তিনি যুবককে চাপা দেয়। আহত ওই যুবকের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু পাওয়া যায়নি।

অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমজুড়ে ফিলিস্তিনিদের ওপর প্রতিদিন এমন অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে গণনা করে। তবে ১৯৬৭ সালে এই শহর দখল বা ১৯৮০ সালে তা ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পদক্ষেপকে জাতিসংঘ কখনোই স্বীকৃতি দেয়নি।

২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় রক্তক্ষয়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর আক্রমণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এসব হামলায় এখন পর্যন্ত ১,১৮২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত, প্রায় ১৩ হাজার মানুষ আহত এবং ২৪ হাজারের কাছাকাছি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব অভিযানের সময় ঘরবাড়ি ধ্বংস, মসজিদে অগ্নিসংযোগ, কৃষিজমি গুঁড়িয়ে দেওয়া এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের মতো ঘটনা ঘটছে। ফিলিস্তিনি প্রশাসনের সতর্কবার্তা, এভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে যুক্ত করার পথ সুগম করছে ইসরায়েল, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.