আপনি পড়ছেন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে। একই সময়ে সাতশোর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন এবং বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছে।

১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি নিহতের দাবি আইনমন্ত্রীর
মো. আসাদুজ্জামান

বুধবার (৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়; এটি দীর্ঘ ১৬ বছরের আন্দোলন, নির্যাতন, ত্যাগ ও সংগ্রামের যৌক্তিক পরিণতি। তিনি বলেন, যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন কিংবা মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের ধারাবাহিকতার মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ছিল নিয়মিত ঘটনা। এমনকি বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তি, হজে অবস্থানকারী মানুষ কিংবা দুই হাত হারানো প্রতিবন্ধী ব্যক্তিকেও গায়েবি মামলার আসামি করা হয়েছে।

সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, আইনমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি দেখতে পান, আবৃত্তিকে শিল্পের স্বতন্ত্র শাখা হিসেবে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নৃত্য ও সংগীতের মতো বাংলাদেশের স্বীকৃত শিল্পমাধ্যম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আবৃত্তি মানুষের মধ্যে মুক্তচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে আবৃত্তিশিল্পীদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি এ ধরনের উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশে আবারও হিংস্র মৌলবাদের উত্থানের লক্ষণ দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি। তিনি জানান, এখনো প্রায় ১২০০ মানুষের হদিস মেলেনি এবং অনাচার-অবিচারের বিরুদ্ধে গণতান্ত্রিক ও সাংস্কৃতিক চর্চা আরও জোরদারের আহ্বান জানান।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে শোভাযাত্রা, নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, ‘জুলাইয়ের পঙ্ক্তিমালা’ শীর্ষক কবিতা পাঠ, স্মৃতিচারণ, শহীদদের স্মরণে আবৃত্তি এবং পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.