আপনি পড়ছেন

দীর্ঘদিন ধরে জমে থাকা আবেদন নিষ্পত্তিতে দুই হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দে একযোগে অর্থ পাচ্ছেন প্রায় ৭৫ হাজার এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী। সরকারের এই ঐতিহাসিক উদ্যোগের ফলে জীবনের শেষ বয়সে চরম আর্থিক ও চিকিৎসা সংকটে থাকা শিক্ষক-কর্মচারীদের জীবনে বড় ধরনের স্বস্তি ফিরে আসছে। আগামী ১৫ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের এই অর্থ পাঠানো হবে।

মানবিক দুর্ভোগের অবসান: একযোগে অর্থ পাচ্ছেন ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারই প্রথমবারের মতো ‘আইবাস প্লাস প্লাস’ (iBAS++) ব্যবস্থার মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়া হবে। এতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো ধরনের সুযোগ থাকবে না। সংশ্লিষ্টদের মতে, অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের ইতিহাসে এটিই সবচেয়ে বড় এককালীন অর্থ বিতরণ কর্মসূচি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, ২০২২ সালের পর থেকে অবসর নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কেউই অবসর সুবিধার অর্থ পাননি। দীর্ঘদিন ধরে অর্থ না পাওয়ায় এসব মানুষ চরম আর্থিক সংকটে পড়েছেন এবং চিকিৎসা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে মানবেতর জীবনযাপন করছেন। এ পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিশেষ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রত্যেক শিক্ষক-কর্মচারী গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। বর্তমানে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে মোট প্রায় এক লাখ ১০ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে, যার জন্য প্রয়োজন প্রায় ১০ হাজার ৩২৬ কোটি টাকা। ঘোষিত কর্মসূচির আওতায় অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭৫ হাজার আবেদন নিষ্পত্তি করা হবে, যার মধ্যে প্রায় ৪৪ হাজার শিক্ষক-কর্মচারী একই সঙ্গে কল্যাণ ট্রাস্টের অর্থও পাবেন।

খুলনার ফুলতলা উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শামসুর রহমান বলেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে অবসরে যাওয়ার পরপরই আবেদন করেছিলাম। প্রায় চার বছর পার হতে চললেও এখনো কোনো অর্থ পাইনি।’ অসুস্থ শরীর নিয়ে বারবার ঢাকায় গিয়েও শুধু অপেক্ষার আশ্বাস জুটেছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। রংপুর ও ময়মনসিংহের একাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক জানান, বছরের পর বছর আবেদন ঝুলে থাকায় তাদের চিকিৎসা ও সংসারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছিল।

কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের তহবিল সংকট, প্রযুক্তিগত ত্রুটি এবং আগের সরকারের সময়ে বিভিন্ন বেসরকারি ব্যাংকে প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা আটকে থাকায় এই জটিলতা তৈরি হয়েছে। পুরোনো সফটওয়্যারের সমস্যা থাকায় বর্তমানে প্রতিটি আবেদন হাতে-কলমে যাচাই করতে গিয়ে বাড়তি সময় লাগছে।

বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন জানান, তিন বছরের বেশি সময় ধরে লক্ষাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত সব আবেদন নিষ্পত্তি করে বিধিমালা অনুযায়ী প্রত্যেক শিক্ষক-কর্মচারীর সম্পূর্ণ পাওনা পরিশোধের দাবি জানান তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.