আপনি পড়ছেন

সেনাসদরে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠকে শেখ হাসিনার ক্ষমতার অবসান ও জাতীয় সংসদ বিলুপ্তির আইনি রূপরেখা উপস্থাপন করা হয়। সেই বৈঠক চলাকালেই সরাসরি সম্প্রচারিত টেলিভিশন পর্দায় ফুটে ওঠে শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য, যা সেখানে উপস্থিত সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাময়িক বিস্ময়ের সৃষ্টি করে। পেছনের দেয়ালে থাকা টিভিতে সামরিক বিমান বাংলাদেশ ছাড়ার খবর প্রচারের পর সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান সরাসরি স্ক্রিনের দিকে তাকালে নিশ্চিত হওয়া যায় যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। প্রথম আলোকে দেওয়া অধ্যাপক আসিফ নজরুলের এক বিশেষ সাক্ষাৎকার এ বিষয়গুলো জানা যায় ।

সেনাসদরের বৈঠক ও শেখ হাসিনার দেশত্যাগ: সরকার পতনের দিনের নেপথ্য ঘটনা
অধ্যাপক আসিফ নজরুল

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনকালে সেনাসদরে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব ও নাগরিক প্রতিনিধির অংশগ্রহণে এই জরুরি বৈঠক সম্পন্ন হয়। বৈঠকে ভুয়া নির্বাচনে গঠিত জাতীয় সংসদ অবিলম্বে বিলুপ্ত করার পক্ষে জোরালো বক্তব্য উত্থাপিত হয়। সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় সুপ্রিম কোর্টের মতামত নিয়ে সরকার পুনর্গঠনের আইনি পরামর্শ দেওয়া হয়। জাতীয় সংসদ ভাঙা নিয়ে উপস্থিত দু-একজন প্রতিনিধি কিছুটা দ্বিধা প্রকাশ করলেও বিএনপি ও জামায়াতসহ অধিকাংশ পক্ষই তা অবিলম্বে বিলুপ্তির দাবিতে অনড় থাকে।

শেখ হাসিনার দেশত্যাগের তথ্য নিশ্চিত হওয়ার পর সেনা প্রধান বৈঠকে উপস্থিত প্রতিনিধিকে পরিস্থিতি শান্ত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেওয়ার অনুরোধ জানান। এরপর সেনাসদর থেকে সিদ্ধান্ত স্থানান্তরিত হয় বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে। বঙ্গভবনে তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে রাজবন্দীদের তাৎক্ষণিক মুক্তি ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের নীতিগত সিদ্ধান্ত অনুমোদন পায়। সেখানে অবস্থানরত সব রাজনৈতিক দল একমত হয় যে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের অভিপ্রায় অনুযায়ী নতুন প্রশাসনিক কাঠামো গড়ে তোলা হবে।

পরবর্তী সময়ে সরকারের নেতৃত্ব ড. মুহাম্মদ ইউনূসের হাতে দেওয়া প্রসঙ্গে সেনাসদরের প্রাথমিক কিছু আইনি পর্যবেক্ষণ উঠে আসে। তাঁর বিরুদ্ধে তৎকালীন সরকার কর্তৃক দায়ের করা মামলা ও সাজার বিষয়গুলোকে বাধা হিসেবে উল্লেখ করা হলেও আইন বিশেষজ্ঞরা সেটিকে রাজনৈতিক নিপীড়ন হিসেবে চিহ্নিত করে ড. ইউনূসের নামেই অনড় অবস্থান নেন। ড. ইউনূসকে বাদ দিয়ে বিকল্প কাউকে প্রধান করার চেষ্টা করা হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের স্পষ্ট অস্বীকৃতির কারণে তা ব্যর্থ হয়। অবশেষে শিক্ষার্থীদের প্রস্তুতকৃত তালিকার ওপর ভিত্তি করেই নতুন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পথ সুগম হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.