আপনি পড়ছেন

দেশে বিদ্যমান জ্বালানি সংকটকে এই মুহূর্তের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজস্ব জ্বালানি অনুসন্ধানে বিগত সময়ের নীতিগত স্থবিরতাকে দায়ী করার পাশাপাশি তিনি বর্তমান সংকট নিরসনে সরকারের আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি: জ্বালানি সংকটই এখন সবচেয়ে বড় সমস্যা
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে তিনি এসব বিষয় উল্লেখ করেন। সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বলে বিটিএমএর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, অতীতে দেশের অভ্যন্তরীণ গ্যাস ও জ্বালানি অনুসন্ধান কিংবা উত্তোলনের মাধ্যমে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতায় বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এই অচলাবস্থা কাটিয়ে উঠতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী রাষ্ট্রপতি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন প্রতিকূলতায় স্বাধীনতার ৫৫ বছরেও অর্থনীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরায় অর্থনৈতিক খাতগুলো পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে তিনি ব্যবসায়ী সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বিটিএমএ প্রতিনিধিরা বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। নতুন করে জ্বালানির দরবৃদ্ধিতে শিল্পখাত বাড়তি চাপে পড়বে বলে জানান নেতারা। একই সঙ্গে দেশীয় বস্ত্রকলের সুরক্ষায় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার ওপর জোর দেন তারা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.