আপনি পড়ছেন

দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তিতে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার পর্যবেক্ষণ পিরিয়ড শেষ হতে যাচ্ছে। আগামী ১৭ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাস পূর্ণ হবে। এই ছয় মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মান মূল্যায়নের ওপর জোর দেওয়া হচ্ছে এবং দুর্বল পারফরম্যান্স ও বিতর্কের কারণে বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিগগিরই অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার সার্বিক সাফল্য ও ভবিষ্যৎ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করা হবে।

১৮০ দিনের কর্মপরিকল্পনা শেষে মন্ত্রিসভায় রদবদলের আভাস
বাংলাদেশ সরকারের লোগো

দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী নানা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে সরকার। এর মধ্যে পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ড প্রদান, ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ, কৃষক কার্ড চালু, দেশব্যাপী খাল খনন, শিক্ষার্থীদের নতুন কুঁড়ি কার্যক্রম পুনঃপ্রবর্তন, বিনামূল্যে পাঠ্য উপকরণ বিতরণ, হামের টিকা প্রদান, প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ছাড় এবং ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অন্যতম। এছাড়া পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ মহাপ্রকল্প এবং দ্বিতীয় মেট্রোরেল প্রকল্পের মতো বড় মেগাপ্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তবে এই ছয় মাসে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়েছে সরকারকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সংকট, এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিতর্কিত মন্তব্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে সরকার। তবে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ ও প্রধানমন্ত্রীর কৌশলী পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এছাড়া বিধ্বস্ত অর্থনীতি ও ব্যাংক খাতের সংকট সামাল দিতে ব্যাংক একীভূতকরণ, নিত্যপণ্যে কর ছাড়, ভেঙে পড়া পুলিশের মনোবল উদ্ধার এবং ফ্যাসিবাদের সাজানো প্রশাসন সংস্কারে শুদ্ধি অভিযান চালিয়ে অনেক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে জাতীয় অধ্যাপক মাহবুবউল্লাহ জানান, একটি সরকারের মূল্যায়নের জন্য ৫-৬ মাস সময় যথেষ্ট নয়, তবে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে। তিনি উল্লেখ করেন, দলবাজ কর্মকর্তাদের সরিয়ে দক্ষদের পুনর্গঠনের চেষ্টা চলছে, তবে দুর্বল পুলিশের কারণে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

অন্যদিকে সরকারের মুখপাত্র ও তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানান, অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করে তা আনুষ্ঠানিকভাবে জাতির সামনে উপস্থাপনের প্রস্তুতি চলছে। শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নুর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার স্পষ্ট নির্দেশ দিয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.