আপনি পড়ছেন

একটি বিশেষ চক্র কৌশলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। একই সঙ্গে প্রশাসনে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের সুবিধাভোগীদের ষড়যন্ত্র মোকাবিলা করে এই সংকট থেকে দেশকে বের করে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী: বিদ্যুৎ ও জ্বালানি খাত অস্থিতিশীল করার চক্রান্ত চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমান

সমাবেশে দেশের বর্তমান চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের সময় সরকার একটি অত্যন্ত ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা পেয়েছিল। দুর্বল অর্থনীতি, বিভক্ত প্রশাসন এবং জরাজীর্ণ স্বাস্থ্যব্যবস্থার মধ্য থেকেই দেশকে নতুন করে সফলভাবে দাঁড় করানোর চেষ্টা চলছে। তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিবাদের সুবিধাভোগীরা বসে রয়েছে। বিগত সরকারের অপরিকল্পিত নানা প্রজেক্ট ও পরিকল্পনা বর্তমান জ্বালানি খাতকে চরম সংকটের মুখে ফেলেছে, তবে সরকার এসব ঠিক করে দেশকে সংকটমুক্ত করতে কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্য খাতের নানা রূপরেখা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতি মূলত ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ নীতির ওপর প্রতিষ্ঠিত। রোগ প্রতিরোধের বিষয়ে মানুষকে সচেতন করতে সরকার সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যারা চিকিৎসকদের নেতৃত্বে সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতন করবেন। সেই সঙ্গে চিকিৎসকদের রাজনীতি সচেতন থাকার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ যত্নশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে চিকিৎসকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো যৌক্তিক উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, স্বল্পতম সময়ের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি এবং অবসরের বয়সসীমা পুনর্নির্ধারণের বিষয়টি সরকার বিবেচনা করবে। এ ছাড়া খুব দ্রুত ‘ই-হেলথ কার্ড’ চালু করা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উক্ত চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.