উপহার দিয়ে নিজেই বাহনের নিরাপত্তা ও পরিচালনা প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের কর্মসংস্থানের জন্য উপহার দেওয়ার পাশাপাশি তাদের ব্যবহৃত বাহনগুলোর নিরাপত্তা ও পরিচালনা সরাসরি প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উপহারপ্রাপ্তদের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তারা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে বিষয়ে নিজে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধা এবং বগুড়ার এক অধিবাসীর হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপহারপ্রাপ্তদের হাতে সিএনজিচালিত অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা হস্তান্তর করা হয়। উপহার হস্তান্তরের পর প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে বাহনগুলো কীভাবে পরিচালিত হবে এবং তারা নিরাপদে কীভাবে গন্তব্যে পৌঁছাবেন, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ প্রদান করেন।
উপহারপ্রাপ্তদের মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখকে একটি সিএনজি অটোরিকশা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর-১০ এলাকায় তিনি ৩৬টি গুলির স্প্লিন্টারবিদ্ধ হন। পড়ালেখার পাশাপাশি সিএনজি চালিয়ে পরিবার চালানো আজিজকে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে।’
আন্দোলনের সময় মহাখালী এলাকায় আন্দোলনকারীদের পানি সরবরাহ ও আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া কুষ্টিয়ার মো. গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা দেওয়া হয়। তিনি ঢাকাতেই একটি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অপরটি ভাড়া দেবেন বলে জানান। এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী অসচ্ছল বাসিন্দা আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.