হেফাজত আমিরের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- Details
- by ২৪ ডেস্ক
চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ৯ আগস্ট ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই সাক্ষাতে হেফাজত আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সংগঠনটির বিভিন্ন লিখিত দাবি-দাওয়া পেশ করা হবে।

হেফাজতে ইসলামের নেতাদের সূত্রে জানা গেছে, সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে আসছিলেন। পরবর্তীতে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে গিয়ে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন।
সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনকে তারা আনন্দের সঙ্গে দেখছেন এবং এই সাক্ষাৎকালে আমিরের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ লিখিত দাবি-দাওয়া তুলে ধরা হবে।
সফরসূচি অনুযায়ী, ঐ দিন সকালে ঢাকা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী প্রথমে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করবেন। এরপর চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে দুপুরে ফটিকছড়ি পৌঁছাবেন তিনি। ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় শেষে তিনি হাটহাজারী যাবেন।
হাটহাজারীতে দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা পরিদর্শন, মোনাজাত, সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তা বিতরণের কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর ঘিরে ফটিকছড়ি ও আশপাশের এলাকায় ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে হেলিপ্যাড নির্মাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.