নকশা পরিবর্তন ও অবৈধ তলা নির্মাণে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
- Details
- by ২৪ ডেস্ক
ভবনের নকশা পরিবর্তন, অনুমোদন ছাড়া অতিরিক্ত তলা নির্মাণ ও নকশাবহির্ভূত ভবন তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে ভবন নির্মাণে কোনো ধরনের অনিয়ম হলে নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলীদেরও সরাসরি আইনি জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এই হুঁশিয়ারি দেন।
ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে রাজউক চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, অনুমোদিত ছয়তলা ভবন নিয়মবহির্ভূতভাবে ১০ তলা করার মতো কর্মকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না। নকশা পরিবর্তন করে নির্মাণ করা ভবনের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি ও আইনি যাচাই ছাড়া অনুমোদন দেওয়ারও সুযোগ নেই।
তিনি জানান, ভবনের নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলীদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। কেবল নকশায় স্বাক্ষর করলেই হবে না, নির্মাণকাজের বাস্তবায়ন ও তদারকিতেও তাদের দায়িত্ব রয়েছে। অনিয়ম হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘ভূমিকম্পে ভবন ধসে পড়ার প্রধান কারণ শুধু ভবনের উচ্চতা নয়; ত্রুটিপূর্ণ নকশা, মাটির অবস্থা ও নির্মাণে অনিয়মও এর জন্য দায়ী।’ তাই ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা, মাটি পরীক্ষা ও প্রকৌশলগত মান নিশ্চিত করা জরুরি বলে তিনি উল্লেখ করেন।
রাজধানীতে বিপুলসংখ্যক ভবন থাকায় একসঙ্গে সব ভবনের ঝুঁকি নিরূপণ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ কারণে ধাপে ধাপে র্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভূমিকম্প মোকাবিলায় রাজউকের সক্ষমতা বাড়াতে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সভায় জানান রাজউক চেয়ারম্যান। এর মাধ্যমে ভূমিকম্পের আগে ঝুঁকি নিরূপণ, জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় গবেষণা পরিচালনা করা হবে। তবে ভূমিকম্পের ঝুঁকি কমাতে শুধু রাজউককে দায়ী না করে সিটি করপোরেশন, দুর্যোগ ব্যবস্থাপনা, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি একটি কার্যকর সিটি গভর্নমেন্ট ব্যবস্থা থাকলে নগর ব্যবস্থাপনার বিভিন্ন কাজ আরও সহজ হতো বলে মনে করেন তিনি।
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও ভূমিকম্পের ঝুঁকি নিরসনে নিজ নিজ মতামত তুলে ধরেন। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মো. আব্দুর রাজ্জাক বলেন, ভবন নির্মাণের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে নিয়মিত ভূমিকা রাখতে হবে এবং প্রকৌশলী ও তদারকি সংস্থাগুলোকে সততার সঙ্গে কাজ করতে হবে। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, ‘ভূমিকম্পের ঝুঁকি শুধু ভবনের নকশা বা নির্মাণমানের ওপর নির্ভর করে না; ভবনটি কোথায় এবং কী ধরনের মাটির ওপর নির্মিত হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।’ দুর্বল ও জলাভূমি এলাকায় অপরিকল্পিত আবাসন প্রকল্প ভূমিকম্পের ঝুঁকি বাড়িয়ে দেয় বলে তিনি সতর্ক করেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অতিরিক্ত তলা নির্মাণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এসব ভবন চিহ্নিত করে দ্রুত পরিদর্শনের তাগিদ দেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সালেহ উদ্দিন সব অংশীজনকে সমন্বিতভাবে প্রস্তুতি গ্রহণ এবং নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের ওপর জোর দেন।
ডুরার সভাপতি শাহজাহান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারী। সভা পরিচালনাসহ সার্বিক অনুষ্ঠানে ডুরার সদস্যরা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.