আপনি পড়ছেন

প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও বাস্তবভিত্তিক শিক্ষায় আগ্রহী করে তুলতে কারিকুলামে ‘সায়েন্স টয়’ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি বিভিন্ন উপকরণের মাধ্যমে গণিত শেখাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্রাথমিক শিক্ষায় নতুন যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’, থাকছে ম্যাথ ল্যাবও
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো

রবিবার (৯ আগস্ট) রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ফাউন্ডেশনাল লার্নিং অ্যাকশন ট্র্যাকার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিশুরা যেন শুধু বই পড়ে বিজ্ঞান শেখার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং খেলতে খেলতে ও হাতে-কলমে কাজের মাধ্যমে বিজ্ঞান সম্পর্কে ধারণা অর্জন করতে পারে—সেই লক্ষ্যেই কারিকুলামে সায়েন্স টয় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় বিজ্ঞান, গণিত, ডিজাইন ও সৃজনশীলতার ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে। শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আনন্দদায়ক ও বাস্তবমুখী করতে বিভিন্ন শিক্ষাসামগ্রী ব্যবহার করা হবে। এর পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব চালুর উদ্যোগ রয়েছে।

এসব ল্যাবে বিভিন্ন উপকরণের সাহায্যে শিক্ষার্থীরা আকার, আকৃতি, যোগ-বিয়োগ, গুণ-ভাগসহ গণিতের মৌলিক বিষয়গুলো শিখতে পারবে।
প্রাথমিক শিক্ষায় ভিত্তিগত শেখার ঘাটতি দূর করার ওপর গুরুত্বারোপ করে ববি হাজ্জাজ বলেন, প্রতিটি শিশুর পড়া, লেখা ও গণিতের মৌলিক দক্ষতা নিশ্চিত করা প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। কোনো শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উঠে গেলেও তার ভিত্তিগত জ্ঞান দুর্বল থাকলে ভবিষ্যৎ শিক্ষাজীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ইউনিফর্মসহ বিভিন্ন সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

মিড-ডে মিল কর্মসূচি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাইলট প্রকল্প বাস্তবায়নের সময় যেসব সীমাবদ্ধতা ও সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি প্রকল্পের সফলতা শুধু কতজন শিক্ষার্থী এর সুবিধা পেল, তা দিয়ে বিচার করা উচিত নয়; বাস্তবায়নের সময় সমস্যাগুলো কতটা চিহ্নিত ও কার্যকরভাবে সমাধান করা হয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার প্রকল্পগুলোকে শুধু নীতিগত বা দর্শননির্ভর না রেখে বাস্তবায়নযোগ্য ও কার্যকর করতে হবে। প্রতিটি প্রকল্পের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, বাস্তবায়ন কাঠামো, পর্যবেক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা থাকা প্রয়োজন।

ববি হাজ্জাজ বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া। তবে মাঠপর্যায়ে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ধাপে ধাপে কাজের অগ্রগতি, মনিটরিং ও মূল্যায়ন নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.