প্রধানমন্ত্রী: আগামী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে
- Details
- by ২৪ ডেস্ক
আগামী এক দশকের জন্য দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের একটি সমন্বিত পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও আবাসিক এলাকায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি যানবাহনের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহের ব্যবস্থাও করা হবে।
রবিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, আগের সরকারের সময়ে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত গুটিকয়েক ব্যক্তির স্বার্থে পরিচালিত হয়েছে। তাদের সুবিধা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পরিকল্পনা জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এখন সেই ব্যবস্থা পরিবর্তন করে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর কাজ চলছে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ১০ বছরে দেশের জ্বালানি খাত কীভাবে পরিচালিত হবে এবং বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার কাঠামো কেমন হবে, তার একটি বিস্তারিত প্রস্তাব সংসদে উপস্থাপন করা হবে। সংসদে পরিকল্পনা উত্থাপনের পরই তা বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে একটি মহল এ বিষয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। সরকারের পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে এবং এ বিষয়ে কারও বিকল্প প্রস্তাব থাকলে সেটিও জনগণের সামনে তুলে ধরতে হবে। তবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি বা মানুষের শান্তি নষ্ট করা যাবে না।
দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে জ্বালানি ও নিরাপত্তার সম্পর্ক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে দেশে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে হবে। বিনিয়োগকারীরা চান, তাদের উৎপাদিত পণ্য নির্বিঘ্নে বন্দরে পৌঁছাবে এবং প্রয়োজনীয় কাঁচামালও যথাসময়ে দেশে আসবে। শিল্পকারখানা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ অপরিহার্য।
চট্টগ্রামে চীনা বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, আনোয়ারায় চীনের জন্য বড় একটি শিল্পাঞ্চলের ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি চীন সফরে দেশটির সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে কয়েকশ মিল-কারখানা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানে চট্টগ্রামের বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং এর মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা আয়ও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের পাশাপাশি কৃষক কার্ডও চালু করা হয়েছে। শুধু ধান, পাট, শাকসবজি বা অন্যান্য ফসল উৎপাদনকারীরাই নয়, বাঁশখালীর লবণচাষিরাও কৃষক কার্ডের আওতায় আসবেন।
লবণের ন্যায্যমূল্য নিশ্চিতের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, লবণচাষিদের উৎপাদন খরচ ও জীবনযাত্রার বিষয় বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে লবণের একটি মূল্য নির্ধারণ করা হয়েছে। শিগগিরই নির্ধারিত মূল্য সবার সামনে প্রকাশ করা হবে। এতে লবণচাষিরা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সমাবেশে বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তারেক রহমান। পাশাপাশি চলতি অর্থবছরে সারাদেশে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাঁশখালী এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.