আপনি পড়ছেন

গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে বাধ্য না হন, সে জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর করতে গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।

গ্রামেই চিকিৎসা নিশ্চিতে ‘হেলথ হাব’ করার পরিকল্পনা স্বাস্থ্যমন্ত্রীর
সরদার মো. সাখাওয়াত হোসে

রবিবার (৯ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই পরিকল্পনার কথা জানান। আকস্মিক এই পরিদর্শনকালে হাসপাতালটির অব্যবস্থাপনা ও সেবার সার্বিক পরিস্থিতি দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।

হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি সরেজমিনে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে সংশ্লিষ্টদের সেবার মান বাড়ানোর তাগিদ দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে স্বাস্থ্যখাতের দিকে কোনো নজর দেওয়া হয়নি।’ ফলে বর্তমানে দেশে একটি ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা বিরাজ করছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর এমন কঠোর অবস্থানের ফলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান বৃদ্ধি এবং জেলা পর্যায় থেকে শুরু করে স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.