হেফাজতকে পাশে নিয়ে দেশের উন্নয়নে এগোতে চান তারেক রহমান
- Details
- by ২৪ ডেস্ক
নির্বাচনের সময় বিএনপির পাশে থেকে হেফাজতে ইসলাম যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও একইভাবে পাশে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, হেফাজতে ইসলামকে সঙ্গে নিয়েই দেশকে সামনে এগিয়ে নিতে চান।

রবিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের সময় হেফাজত ইসলাম বিএনপির সঙ্গে থেকে কাজ করেছে। তাদের সহযোগিতায় দেশকে একটি কঠিন পরিস্থিতি থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে দেশের সব সমস্যা এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটসহ নানা অনিয়ম হয়েছে, যার প্রভাব এখনো রয়েছে।
তিনি বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান হবে। আগামী দিনেও আমরা একসঙ্গে থাকব। হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।
ফটিকছড়ির স্থানীয় সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলে হাসপাতাল, শিক্ষা ও কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। স্কুল-কলেজের উন্নয়নসহ বিদ্যুৎ ও গ্যাস সংকটও রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার কাজ করবে।
গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের সময়ে দেশে নিজস্ব গ্যাসের মজুত ও সম্ভাবনা অনুসন্ধানে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। বরং দেশের গ্যাসসম্পদ নিয়ে বিভিন্ন অনিয়ম হয়েছে এবং বিদেশিদের স্বার্থে তা ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত নির্বাচনে হেফাজত ও বিএনপি একসঙ্গে কাজ করেছে। ওই সময় দেশের মানুষকে নানা সংকট থেকে বের করে আনার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে সামনে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ির পাইন্দং এলাকায় অবতরণ করে। সেখান থেকে সড়কপথে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় পৌঁছান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি, স্থানীয় বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.