আপনি পড়ছেন

উপজেলা পর্যায়ে মানসম্মত চিকিৎসা ও দিন-রাত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা বৃদ্ধিসহ চিকিৎসা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে নিয়োগ পাচ্ছেন ৫ হাজার চিকিৎসক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো

স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার হিসেবে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন। নতুন এসব পদ সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগের তৈরি করা প্রস্তাবে ইতোমধ্যে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে চিকিৎসাধীন রয়েছে।

এই পদক্ষেপের ফলে উপজেলা পর্যায়ে দুই বেলা বহির্বিভাগ, ল্যাবরেটরি ও জরুরি সেবার পাশাপাশি ইনডোরে সার্বক্ষণিক চিকিৎসকের সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সারা দেশের ৩১ শয্যার ৪৮টি, ৫০ শয্যার ৩৭৩টি এবং ১০০ শয্যার ৯টিসহ মোট ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য এসব নতুন পদ তৈরি করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, কেবল বেতন-ভাতা বাবদই নতুন চিকিৎসকদের পেছনে সরকারের বছরে ব্যয় হবে প্রায় ২৮৭ কোটি ৬৬ লাখ টাকা। এর পাশাপাশি রয়েছে অন্যান্য প্রশাসনিক ও পরিচালন ব্যয়। কর্মসংস্থান তৈরির সরকারি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে চলতি অর্থবছরে কেবল স্বাস্থ্য খাতেই ১৫ হাজার ৮২০টি নতুন পদে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর আগে ২০১৯-২০ অর্থবছরে কোভিড-১৯ মহামারির সময় ৬ হাজার সহকারী সার্জনসহ মোট ১৫ হাজার ৩৮৮টি পদ সৃষ্টি করা হয়েছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.